চট্টগ্রামের হাটাজারী উপজেলায় ৯ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের পর সেপটিক ট্যাংকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্কুলের দপ্তরির বিরুদ্ধে।
শিশুটি হাটহাজারী উপজেলার কাটিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
রোববার দুপুরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ছাত্রীকে বিদ্যালয়ের দপ্তরি পাশবিক নির্যাতনের পর হত্যার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেছে। ওই দপ্তরিকে আটক করেছে পুলিশ।








