চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নিপীড়কদের বিতাড়িত করা হবে: মেরকেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

বর্ষবরণের উৎসবে যৌন নিপীড়নের সঙ্গে জড়িত অভিবাসীদের জার্মানি থেকে বিতাড়িত করার ইঙ্গিত দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ‘জার্মান আইন-কানুন যারা মেনে চলবে না তাদের জার্মানিতে থাকার অধিকার নেই’।

যৌন নিপীড়নের ঘটনায় অভিযোগের তীর উত্তর আফ্রিকা এবং আরব থেকে অভিবাসী হয়ে জার্মানির ঢোকা লোকেদের দিকে। জার্মানির মতো একই ঘটনা ফিনল্যান্ড এবং সুইজারল্যান্ডেও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ধরণের ঘটনা কোন ভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মেরকেল বলেন, ‘এধরণের অপরাধ জার্মানি কখনই মেনে নেবে না। যারা এ ঘটনার শিকার হয়েছে তাদের মনে অবস্থা আমি বুঝতে পারছি।’

এর আগে বর্ষবরণ উৎসবে সংঘটিত যৌন নিপীড়ন এবং চুরির ঘটনায় পুরো জার্মানি জুড়ে ক্ষোভের জন্ম দেয়।

কোলন শহরের একটি রেল স্টেশনের বাইরের শতাধিক নারী নিপীড়নের শিকার হয় বলে অভিযোগ করে। শুধু কোলন শহরেরই নয়, এ ধরণের নিপীড়নের ঘটনা জার্মানির অন্যান্য শহরেও ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, উত্তর আফ্রিকান চেহারার প্রায় এক হাজার যুবক উদ্দেশ্যমূলক দল বেঁধে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিল। তারাই নারীদের ওপর নির্যাতন চালিয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। সেখানে শরণার্থীদের দিকেও ইঙ্গিত অনেকের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীজার্মানি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT