চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌনতায় ওজন বাড়ার সত্য মিথ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
ওজন বাড়া

বিয়ের পরে অনেকেই জানান তাদের ওজন বেড়েছে। তাই অনেক মানুষেরই ধারণা যৌনতার কারণে ওজন বেড়ে যায়। কিছু গবেষক জানান যৌনতায় ওজন বাড়ে। আবার কারও মতে, বাড়তি ক্যালরি ক্ষয় হওয়ার কারণে যৌনতায় ওজন বাড়া দূরে থাক, কিছুটা কমে। কিন্তু যৌনতার সঙ্গে কি আসলেই ওজন বৃদ্ধির কোনো সম্পর্ক আছে? নাকি বিষয়টি ভিত্তিহীন?

ভারতের ম্যাঙ্গালোর এর কাসতুরবা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের গবেষক রিতেশ মেনেজেস এর মতে, নিয়মিত যৌনতার কারণে অনেক নারীর শরীরই কিছুটা ভারি হয়ে যায়। এর পেছনের কারণ হলো প্রোল্যাকটিন হরমোন। প্রতিবার যৌন মিলনের সময় রক্তে প্রোল্যাকটিন এর পরিমাণ বেড়ে যায়। নিয়মিত প্রোল্যাকটিন বেড়ে যাওয়ার ফলে দ্রুত ওজন বেড়ে যায়। গবেষকরা অবশ্য এটা জানিয়ে দিয়েছেন যে এই সাময়িক প্রোল্যাকটিন বৃদ্ধি এবং হাইপারপ্রোল্যাকটিনামিয়া এক নয়।

তবে ইউনিভার্সিটি অব দ্যা ওয়েস্ট অব স্কটল্যান্ডের গবেষক স্টুয়ার্ট ব্রডি জানিয়েছেন পুরোই ভিন্ন কথা। যৌন মিলনের ফলে নারীদের ওজন বাড়ে, এই কথার সঙ্গে তিনি একমত নন। প্রোল্যাকটিনের বিষয়টিকে ভিত্তিহীন বলেছেন তিনি। তার মতে যৌন মিলনের সঙ্গে দৈহিক পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। বরং যৌন মিলনের সময় বেশ খানিকটা ক্যালরি পোড়ে। ১২০ জন নারী পুরুষের ওপর গবেষণা চালিয়ে তিনি দেখেছেন যারা নিয়মিত যৌনতায় অভ্যস্ত ছিলেন তারা অন্যদের চাইতে বেশি ফিট। ৩০ মিনিটের অন্তরঙ্গ মূহূর্তে ১০০ ক্যালরি পোড়ে। তাই ওজন নিয়মিত যৌনতায় ওজন বাড়ার বদলে কমার সম্ভাবনা আছে। অবশ্য এভাবে ওজন কমাতে চাইলে মাত্র এক পাউন্ড কমাতে ৩৫ বার শারীরিকভাবে মিলিত হতে হবে সঙ্গীর সঙ্গে।

এছাড়াও যৌনতা শরীরে দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোন কর্টিসলকে নিয়ন্ত্রণে রাখে। কর্টিসল হরমোন বেড়ে গেলে কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার খাওয়ার ইচ্ছে বেড়ে যায়। তাই নিয়মিত যৌনতায় কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পরিমাণ কমে যায়। ফলে ওজন নিয়ন্ত্রিত থাকে।

তবে, বিয়ের পরে নারীদের ওজন বাড়ার একটি সম্ভাব্য কারণ হতে পারে জন্ম নিয়ন্ত্রণ পিল। যারা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ করেন তাদের কিছুটা মুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা জন্ম নিয়ন্ত্রণ পিল এর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হতে পারে। তবে এটা খুব সাময়িক। সাধারণত দুইমাসের মধ্যেই আবার ওজন স্বাভাবিক হয়ে যায় এক্ষেত্রে।

নিউ সাইন্টিস্ট

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

পরবর্তী

রোনালদো বচন

পরবর্তী
রোনালদো ফুটবল মাঠে প্রশংসা ও শুভকামনা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো বচন

অপু বিশ্বাস

ব্যক্তিজীবন নিয়ে 'সাময়িকী'র মুখোমুখি অপু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT