যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মের নিবন্ধনের জন্য ডিজিটাল স্বাক্ষরতা চালু হয়েছে। এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতকে সরকার গুরুত্ব দেয়ায় দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আগে কোনো প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য ৭ দিন সময় লাগতো। এখন সেখানে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা।
অনুষ্ঠানে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মের সঙ্গে ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং চুক্তি সই হয়েছে।







