চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌতুকের মামলায় বিস্মিত ক্রিকেটার সৈকত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেছেন তার স্ত্রী সামিয়া শারমিন। যৌতুক মামলার খবর শুনে বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। ডিভোর্স হয়ে যাওয়ার পরও কেন মামলা তা নিয়ে অবাক তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈকত বলেন, ‘আমি শুনেছি মামলা হয়েছে। যতটা জানি আমার স্ত্রী ও তার পরিবার আমার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে কোর্টে। আমি একটু অবাক হয়েছি যে ডিভোর্স হওয়ার পরও কেন তারা এ মামলা করছে তা নিয়ে। কারণ আমি তো কাবিননামা অনুসারে আমার স্ত্রীকে ভরণপোষণের সব টাকা দিতে রাজি আছি। আরেকটি বিষয় হল আমার যে অর্থিক অবস্থা তাতে করে স্ত্রীর কাছ থেকে যৌতুক চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি এটি আমাকে হয়রানি করার জন্যই এই মামলা।’

রোববার ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আপিল আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় সৈকত ও তার মা হোসনে আরা বেগমকে আসামী করা হয়েছে।

Banglabid

২০১২ সালের ২৮ অক্টোবর কিশোর বয়সে আপন খালাতো বোন সামিয়াকে বিয়ে করেন সৈকত। প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিক্রমে সবার উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

তবে জানা গেছে, প্রায় তিন বছর ধরে দু’জনের বনিবনা না হওয়াতে গত ১৬ আগষ্ট তাদের ডিভোর্স হয়। সৈকতের দাবি, ডিভোর্সের পরও সামিয়া ও তার পরিবার উদ্দেশ্যপ্রনোদিতভাবে এ মামলাটি করেছে।

‘দেখেন আমি দরিদ্র নই। আমার পক্ষে যৌতুক চাওয়া সম্ভব নয়। আর আমাদের তো ডিভোর্সও হয়ে গেছে। আমিতো কখনো বলিনি যে তাকে প্রাপ্য টাকা দেব না। এরপরও যেহেতু মামলা হয়েছে তাই বলতে হচ্ছে এটির পেছনে অন্যকোন উদ্দেশ্য আছে। আর সেটি কি আমি সঠিক বুঝতে পারছিনা। তবে আমার কাছে মনে হচ্ছে অতিরিক্ত অর্থ আদায় ও আমার সম্মান নষ্ট করতেই এমনটি করছে আমার স্ত্রীর পরিবার।’-বলেন সৈকত।

Reneta

তবে সামিয়া শারমিন অভিযোগ করেন মূলত ১০ লাখ টাকা যৌতুক দাবি, শারিরীক ও মানসিক নির্যাতন ও বিয়ের ৬ বছর পেরিয়ে গেলেও সঠিকভাবে স্ত্রীর মর্যাদা দেননি সৈকত। এমনকি ডিভোর্সের কোনো চিঠিও পাননি বলে দাবি তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামলামোসাদ্দেক হোসেন সৈকতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব-রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প

পরবর্তী

মেডিকেলে ভর্তির অনলাইন আবেদন শুরু ৩১ আগস্ট

পরবর্তী
ফাইল ছবি

মেডিকেলে ভর্তির অনলাইন আবেদন শুরু ৩১ আগস্ট

‘উপহারে’র গোলে চেলসির নাটকীয় জয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT