চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যোগ্যতার চেয়ে কম দামে বিক্রিত ‘বিরল’ অলরাউন্ডার সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের ১১তম আসরে সাকিব আল হাসান যে টাকায় বিক্রি হয়েছেন, তার চেয়ে বেশি ফেরত দিচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদকে। এই মৌসুমে এখন পর্যন্ত শেষ হওয়া ম্যাচগুলো পর্যালোচনা করে সাকিবকে নিয়ে বিশেষ একটি প্রতিবেদন ছেপেছে ক্রিকইনফো। সেখানে সাকিবকে ‘বিরল’ আখ্যায়িত করে লেখক বলছেন, ১২ কোটিতে বিক্রি হওয়া অলরাউন্ডার স্টোকসের থেকেও নিজ দলের জন্য সাকিবের অবদান বেশি।

প্রতিবেদনের শুরুতে ‘Underrated’ শব্দ ব্যবহার করা হয়েছে, যার আভিধানিক অর্থ ‘ন্যায্য অপেক্ষা কম দর দেওয়া’।

ক্রিকেট বিশ্বে নিখাদ অলরাউন্ডার পাওয়া এমনিতে দুষ্কর। আইপিএলের মতো আসরে ওই অলরাউন্ডারদের নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোর কাড়াকাড়ি পড়ে যায়। সেই কাড়াকাড়িতে ইংল্যান্ডের বেন স্টোকস বিক্রি হয়েছেন ১২.৫০ কোটি রুপিতে, অ্যান্দ্রে রাসেল ৮.৫০ কোটি, হার্দিক পান্ডিয়া ১১ কোটি, ক্রুনাল পান্ডিয়া ৮.৮ কোটি। অবাক করার ব্যাপার হল সাকিব সেখানে দুই কোটিতে বিক্রি হয়েছেন। স্টোকসের ছয় ভাগের এক ভাগ! তাও আবার তাকে নিতে আগ্রহ দেখায় মাত্র দুটি দল-রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ।

হায়দরাবাদের সাফল্যের পেছনে সাকিবের অবদান চোখে পড়ার মতো। মনিষ পাণ্ডে, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা নামের প্রতি সুবিচার করতে পারছে না। রশিদ খান উইকেট পেলেও রান দিচ্ছেন বেশ। সেখানে সাকিব পাওয়ার প্লেতে প্রায় প্রতি ম্যাচে বিস্ময়কর বোলিং করছেন। এখন পর্যন্ত তিনি ১২টি উইকেট পেয়েছেন। যার মধ্যে চারটি পাওয়ার প্লেতে। গড় ৭.৮০। ডট বলের সংখ্যা ৪১.৬৬ শতাংশ! প্রথম ছয় ওভারে প্রতি পাঁচ বলে সাকিব মাত্র একটি করে চার হজম করেছেন।

স্টোকস, হার্দিক, ক্রুনাল এবং রাসেলের রান সাকিবের চেয়ে বেশি। কিন্তু মনে রাখতে হবে সাকিব বেশি ব্যাট করেছেন বোলার বান্ধব উইকেট রাজিব গান্ধী স্টেডিয়ামে। সাকিব তার দলের জয়ে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সেটি বুঝতে সেই ম্যাচগুলোর কথা স্মরণ করতে হবে।

Reneta

৯ এপ্রিল রাজস্থানের বিপক্ষে ৯ উইকেটে জয় পায় হায়দরাবাদ। সেদিন রাজস্থান গুটিয়ে যায় ১২৫ রানে। সাকিব তুলে নেন ইনিংসের সর্বোচ্চ স্কোরার সঞ্জু স্যামসনকে (৪৯) এবং পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রাহুল ত্রিপাঠীকে। এই দুই উইকেট নিতে মাত্র ২৩ রান খরচ করেন তিনি। এরপর কলকাতার বিপক্ষে হায়দরাবাদের ৫ উইকেটের জয়ে সাকিব ২১ রান দিয়ে ২ উইকেট নেন। সেদিন কেকেআর ১৩৮ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে সাকিবের দল একটু চাপে পড়লে সাকিব উদ্ধার করেন। ২১ বলে ২৭ রানের কার্যকরী একটি ইনিংস খেলেন।

মুম্বাইয়ের বিপক্ষে হায়দরাবাদ গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে। সাকিব (২) ওই ম্যাচে রানআউট হন। মুম্বাই সেই রানও টপকাতে পারেনি। যার পেছনে সাকিবের অবদান অনেকখানি। তিনি ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আরেকবার অল্প রান করে বেঁচে যায় হায়দরাবাদ (১৩২)। সাকিব সেদিন দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন, ২৮। এরপর পাঞ্জাবকে ১১৯ রানে আটকে দিতে ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে দুই উইকেট নেন।

অন্য কোনো অলরাউন্ডারকে এখনো পর্যন্ত সাকিবের মতো এভাবে দলের জয়ে ভূমিকা রাখতে দেখা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএললিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin1

সর্বশেষ

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ অনুষ্ঠানমালা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT