চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সব সিনেমার গল্পে আছেন শক্তিশালী নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২২
বিনোদন
A A

মঙ্গলবার (৮ মার্চ) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য। সিনেমায় নানা সময়ে উঠে এসেছে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার নানান কাহিনী। সিনেমা মানে নারীর গ্ল্যামার নয়, এ ধারণার পরিবর্তন হয়েছে। এই দিনে জেনে নিন ১০টি সিনেমা সম্পর্কে যেগুলোর গল্পের কেন্দ্রে আছেন একজন শক্তিশালী নারী।

গেহরাইয়া: ‘গেহরাইয়া’ ছবিতে দীপিকার চরিত্রের নাম আলিশা। ছবিতে নিজের কাজিনের বাগদত্তার সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যায় তাকে। এই চরিত্রের মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠলেও জীবনের নানা বাস্তব বিষয় তুলে ধরা হয়েছে চরিত্রটির মাধ্যমে। এই সময়ের শক্তিশালী চরিত্র বলা হচ্ছে গেহরাইয়া’র আলিশাকে।

মক্সি: এক টিনএজারকে নিয়ে ছবির গল্প। নিজের চারপাশে ঘটে যাওয়া লিঙ্গ বৈষম্য নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশ শুরু করেন তিনি। মজার এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে বুলিং, হ্যারেজমেন্ট এবং ধর্ষণের মতো ভয়াবহ বিষয়গুলো।

রাশমি রকেট: ‘রাশমি রকেট’ সিনেমাটিতে রাশমি নামের একজন গুজরাটি দৌড়বিদের চরিত্রে অভিনয় করছেন তাপসী। নারী খেলোয়াড়দের জীবনের ভিন্ন পথে বাঁক তুলে ধরা হয়েছে ছবিতে। লিঙ্গ যাচাইয়ের জন্য নারী খেলোয়াড়দের পরীক্ষা নেওয়া হয়, এই বিষয়টিও তুলে ধরা হয়েছে ছবিতে।

বিগ লিটল লাইজ: তারকা বহুল ছবি ‘বিগ লিটল লাইজ’। ছবিতে নিকোল কিডম্যানের চরিত্রের নাম কেলেসটে। নীরবে গৃহ নির্যাতন সয়ে যাওয়া এক নারীর ভূমিকায় দেখা গেছে তাকে। বন্ধ দরজার ভেতরে কী ঘটে, তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, এই বিষয়টিই দেখানো হয়েছে ছবিতে।

গাঙ্গুবাই কাঠিওয়াড়ি: সম্প্রতি মুক্তি পাওয়া ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ ছবিতে আলিয়া ভাটের চরিত্রের নাম গাঙ্গুবাই। ১৯৬০-এর দশকে মুম্বাইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন গাঙ্গুবাঈ। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সমস্ত খবর তার নখদর্পনে। কীভাবে গুজরাটের এক গ্রামের মেয়ে হয়ে উঠেছেন কামাথিপুরার ‘ম্যাডামজি’, সেটাই পর্দায় তুলে ধরেছেন আলিয়া।

দ্য মর্নিং শো: এই ছবিতে জেনিফার অ্যানিস্টনকে দেখা গেছে জনপ্রিয় ব্রডকাস্ট সাংবাদিকের চরিত্রে। নিজের সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন তিনি।

Reneta

দ্য গিল্ডেড এজ: ১৮৮০-এর দশকের নিউইয়র্কের প্রগতিশীল নারীদের সিনেমায় উপস্থাপন করা হয়েছে। তখন নারীদের ভোটের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নারীরাই পরিবর্তন আনেন।

মহারানী: দশ পর্বের ওয়েব সিরিজ ‘মহারানী’। এখানে ১৯৯০-এর দশকের গল্প তুলে ধরা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী ভীম ভারতী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই সময় রাজনীতি কঠিন পরিস্থিতির সম্মুখীন। কিছুদিনের মধ্যেই শুরু হয় অস্থায়ী মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। আর সেখানেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চেয়ারে বসেন মুখ্যমন্ত্রীর স্ত্রী রানি ভারতী। এখান থেকে শুরু গল্প। বদলাতে শুরু করে রাজ্য ও রাজনীতির ময়দান।

দ্য কুইনস অব গ্যামবিট: নেটফ্লিক্সের ‘দ্য কুইন্স গ্যামবিট’ সিরিজটি মুক্তির পর সাড়া ফেলে দিয়েছিল। ১৯৬০ এর দশক সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। বেথ হারমোন নামের এক অনাথ মেয়েকে নিয়ে সিরিজটির গল্প। মাকে হারিয়ে বেড়ে উঠে অনাথ আশ্রমে। সেখানকার প্রহরীর কাছে দাবা খেলা শেখে। ধীরে ধীরে দাবা খেলায় পারদর্শী হয়ে এক সময় সে পরিণত হয় দাবা খেলার বিস্ময়কর প্রতিভায়।

লিটল ওমেন: চার বোনের বেড়ে ওঠার গল্প নিয়ে এই ছবি। দারিদ্র্য, অসুস্থতা এবং গৃহযুদ্ধের মাঝে বেড়ে ওঠে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক নারী দিবসগাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িমহারানীলিটল ওমেনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT