চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে শর্তে বিপিএল-ছাড়পত্র পাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
পিসিবি

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিপিএলে খেলার জন্য দেশটির ক্রিকেটারদের ছাড়পত্র দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেজন্য নিজেদের জাতীয় লিগের সময়ও পরিবর্তন করেছে তারা। ৪ নভেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করেছে ৭ থেকে ২৩ নভেম্বর। বিপিএল মাঠে গড়াবে ২ নভেম্বর।

বিপিএলের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটাররা সাউথ আফ্রিকার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলারও ছাড়পত্র পাবেন। প্রোটিয়াদের সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের মত করেই বজায় রাখতে চায় পিসিবি। শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বিপিএলের পঞ্চম আসর ২ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর শেষ হবে। সাউথ আফ্রিকার গ্লোবাল টি-টুয়েন্টি লিগ শুরু হবে ৩ নভেম্বর। আর শেষ হবে ১৬ ডিসেম্বর।

অন্যদিকে আগামী ৪ নভেম্বর থেকে পাকিস্তানের ন্যাশনাল টি-টুয়েন্টি কাপ শুরু হওয়ার কথা ছিল। আর ১৯ নভেম্বর শেষ হওয়ার তারিখ নির্ধারিত ছিল। এতে সূচি নিয়ে সংঘর্ষ বাধে। যাতে করে পাকিস্তানের ক্রিকেটারদের বিপিএল এবং গ্লোবাল টি-টুয়েন্টি লিগে অংশ নেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়।

<script async src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>
<!– Large Banner chi online –>
<ins class=”adsbygoogle”
style=”display:inline-block;width:728px;height:90px”
data-ad-client=”ca-pub-9073659747517721″
data-ad-slot=”9243597415″></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

Side Ad
300 X 250

Reneta

<script async src=”//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>
<!– Side Ad –>
<ins class=”adsbygoogle”
style=”display:inline-block;width:300px;height:250px”
data-ad-client=”ca-pub-9073659747517721″
data-ad-slot=”4876320458″></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

বিবৃতিতে বলা হয়েছে, ‘পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে, কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ খেলোয়াড়রা, যারা অন্য কোনও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে না, তাদের টি-টুয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে দেয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের দেশীয় ক্রিকেটকে শক্তিশালী করার জন্যই এই সিদ্ধান্ত।’

পাকিস্তানের যেসব ক্রিকেটার বিপিএল এবং গ্লোবাল টি-টুয়েন্টি লিগের সঙ্গে চুক্তি করেছে, তাদের এখন ছাড়পত্র দেবে পিসিবি। সেক্ষেত্রে একটি শর্তও দেওয়া হয়েছে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অবশ্যই ৭-১৭ নভেম্বর পর্যন্ত জাতীয় লিগে অংশ নিতে হবে।

ক্রিকেটীয় সম্পর্কের কথা পিসিবির বিবৃতিতে বেশ গুরুত্বের সঙ্গেই উল্লেখ করা হয়েছে, ‘আমাদের খেলোয়াড়দের সুবিধার জন্য এবং বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সাথে ভাল সম্পর্ক বজায় রাখার জন্য কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ সকল খেলোয়াড়কে বিপিএল এবং গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলার অনাপত্তিপত্র দেয়া হবে। পরে তাদের অবশ্যই পিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে হবে।’

পিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কিছুটা শর্তের বেড়াজালে থাকলেও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, সোহেল তানভীরসহ যেসব ক্রিকেটার বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নন, তারা শুরু থেকেই বিদেশি লিগগুলোতে অংশ নেওয়ার ছাড়পত্র পাবেন।

এবার বিপিএলে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার পাকিস্তানের। সাত দলে মোট ১৭ জন পাকিস্তানি খেলোয়াড় বিপিএলের টিকিট হাতে পেয়েছেন। শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ সামি, উসামা মির, রাজা আলী দার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, রুম্মান রইস, জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, উসমান খান শেনওয়ারি, বাবর আজম এবং গুলাম মুদাসসর খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিসিবিবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT