চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে রোগে মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারাচ্ছে কানাডার হরিণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বনের মধ্যে দাঁড়িয়ে থাকা হরিণের ছবি, সবুজ গাছপালা পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রনিক ওয়েস্টিং ডিজিজ (সিডব্লিউডি) নামে অত্যন্ত সংক্রামক এবং অদ্ভুত একটি রোগ ছড়িয়ে পড়েছে কানাডার হরিণদের মধ্যে। যাকে অনেকে জম্বি ডিজিজ বলে উল্লেখ করেছেন। এতে আক্রান্ত হরিণগুলো তাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কানাডার আলবার্টা এবং সাসকাচোয়ান এই দুটি প্রদেশে তা ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এর মতে, সিডব্লিউডি হল একটি প্রিয়ন রোগ (বিরল নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার যাতে মানুষ এবং প্রাণী উভয়েই আক্রান্ত হতে পারে) যা হরিণের বিভিন্ন প্রজাতি যেমন এলক, বল্গাহরিণ, সিকা হরিণ এবং মুসকে আক্রান্ত করতে পারে। সিডব্লিউডি প্রাণীদের জন্য প্রাণঘাতী রোগ যার এর কোনো চিকিৎসা বা ভ্যাকসিন নেই বলে জানায় সিডিসি।

ভাইস ওয়ার্ল্ড নিউজ এর তথ্যানুসারে, এই রোগটি ১৯৬০ এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত করা হয়েছিল এরপরে কলোরাডো, ওকলাহোমা, কানসাস, নেব্রাস্কা, মিনেসোটা, উইসকনসিন, সাউথ ডাকোটা এবং মন্টানায় এটি ছড়িয়ে পড়ে। যা এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬টি রাজ্যে পাওয়া গেছে। কানাডার সিডব্লিউডি এর প্রথম কেস ১৯৯৬ সালে সাসকাচোয়ানের একটি এলক ফার্মে শনাক্ত করা হয়েছিল পরে তা বন্য হরিণের মধ্যে ছড়িয়ে পড়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সিডব্লিউডি সংক্রমিত প্রাণীরা তাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি এই রোগ সংক্রমণের কিছু উপসর্গ তালিকাভুক্ত করেছে, তাদের মতে সিডব্লিউসি দ্বারা সংক্রমিত প্রাণীদের অতিরিক্ত লালা, সমন্বয়ের অভাব, অস্বাভাবিক আচরণ, অত্যধিক প্রস্রাব এবং ওজন কমতে থাকে।

এই বাহ্যিক লক্ষণগুলির কারণে কিছু মানুষ সিডব্লিউসি-কে ‘জম্বি ডিজিজ’ হিসাবে উল্লেখ করেছে। ১৫ মাস বা ১৩ বছর বয়সী প্রাণীদের মধ্যে এর ক্লিনিকাল লক্ষণগুলো দেখা যায় এবং তাদের প্রস্রাব ও লালার মাধ্যমে এর সংক্রমণ ছড়াতে পারে বলেই এটি নিয়ে উদ্বিগ্ন কানাডার বাসিন্দারা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাতে আসছে নুহাশের ভৌতিক সিরিজের প্রথম পর্ব

পরবর্তী

চুয়াডাঙ্গায় মুড়ি উৎপাদনে কর্মব্যস্ততা বেড়েছে

পরবর্তী
চুয়াডাঙ্গায় মুড়ি তৈরির জন্য কর্মব্যস্ততা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় মুড়ি উৎপাদনে কর্মব্যস্ততা বেড়েছে

চ্যানেল আই অনলাইন সংবাদে দেখা একজন ব্যক্তি, পিঙ্ক কোট ও নীল পকেটের পাঞ্জাবি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: সিএমএম কোর্টে আশীষ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT