চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে রেকর্ড চাননি মরকেল নিজেও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
মরনে মরকেল।

মরনে মরকেল।

ক্রিকেটে রেকর্ড হচ্ছে, হবেই। তবে এই ক্রিকেটেই আবার এমন কিছু রেকর্ড হয় যাতে জড়াতে চান না কোনও ক্রিকেটার। প্রোটিয়া পেসার মরনে মরকেল তেমনই এক রেকর্ডে নাম তুলে মাথা চাপড়াচ্ছেন। টেস্ট ক্যারিয়ারে যেখানে তার নামের পাশে লেখা থাকতে পারতো ২৭৩ উইকেট, সেই মরনেকে এখন খুশি থাকতে হচ্ছে ২৬০ উইকেট নিয়ে। এই পেসারকে ১৩টি উইকেট বিসর্জন দিতে হয়েছে নো বল করার কারণে!

লর্ডসে সাউথ আফ্রিকা-ইংল্যান্ড টেস্টে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বোল্ড করে উল্লাসও করা হয়নি মরনের। আম্পায়ারের ডাকা ‘নো’ বলে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটিতে নাম লেখান এই প্রোটিয়া পেসার। এ এমনি রেকর্ড যেখানে মরনের আশেপাশে নেই কেউ। লম্বা পা হওয়ার কারণে তার পা বারবার চলে যাচ্ছে দাগের বাইরে!

আর এমন রেকর্ডে নিজের নাম থাকা কিছুতেই মেনে নিতে পারছেন না মরনে। প্রয়োজনীয় সময়ে তার নো বলের কারণে দলের উইকেটহীন থাকাটাও পছন্দ নয় তার, ‘এটা নাকি একটা বিশ্বরেকর্ড! হ্যাঁ। এরকম কাণ্ড ১৩ বার ঘটলো। যদিও এতে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে না, কিন্তু আমি এটা মানতেও পারছি না। দোষটা আমার একার। চাইলে বিষয়টাকে নিয়ন্ত্রণে আনা যায়। আমাকে শুধু যা করতে হবে তা হল দাগে পা রাখা।’

মরনে কাণ্ডে কিছুটা অখুশি প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক ডিন এলগার। ইংলিশদের প্রথম ইনিংসে বেন স্টোকস এবং জো রুট মিলেই তুলে দিয়েছিলেন বিশাল রানের পাহাড়। সাউথ আফ্রিকা হেরেছে ২১১ রানের বিশাল ব্যবধানে।

অথচ ১৫৮ রানের মাথায় যদি স্টোকসের উইকেটটি পেতেন মরনে তা হলে ম্যাচের ফলাফলটা হতে পারতো ভিন্ন। কিন্তু যা হয়ে গেছে তা তো আর পরিবর্তন করা সম্ভব নয়, তাই এলগার ‘অগ্রহণযোগ্য’ ফলাফল বলেই নিজেকে সান্ত্বনা দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মরনে মরকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কথা জানালেন ডা. তাসনিম জারা

এপ্রিল ২১, ২০২৬

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT