চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে বিবেচনায় টি-টুয়েন্টি দলে মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২০, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। টাইগারদের ঘায়েল করতে ওই অস্ত্রটাই ব্যবহার করতে চাইবে আফগানরা। বাংলাদেশও ভরসা রাখছে স্পিনে। ১৫ সদস্যের দলে দুই বাঁহাতি স্পিনার ও অফস্পিনার। ব্যথার কারণে মিরাজের যদি খেলতে সমস্য হয়, সেজন্য বিকল্প হিসেবে মোসাদ্দেককে দলে ফিরিয়েছেন নির্বাচকরা।

কাঁধের ব্যথা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবুও আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দলে রাখা হয়েছে এ অফস্পিনারকে। আফগান স্পিনের মোক্ষম জবাবের জন্যই মিরাজের সঙ্গে মোসাদ্দেককে দলে রাখা হয়েছে।

মোসাদ্দেক সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন গত বছরের এপ্রিলে, শ্রীলঙ্কা সফরে। এ তরুণকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বললেন, ‘অলরাউন্ডারের চিন্তা থেকেই মোসাদ্দেককে সুযোগ দেয়া হয়েছে। কারণ মিরাজের ফিটনেস নিয়ে কিছুটা সন্দেহ আছে আমাদের। এখন পর্যন্ত যতখানি আছে, শতভাগ ফিট নয়। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। সেজন্য মিরাজের ব্যাকআপ হিসেবে মোসাদ্দেক হোসেনকে সুযোগ দেয়া হয়েছে।’

চোখে ইনফেকশনের কারণে মোসাদ্দেক জাতীয় দলের বাইরে ছিলেন লম্বা সময়। সুস্থ হয়ে ফিরলেও দলে জায়গা হচ্ছিল না। বলা হচ্ছিল, ফিটনেসের ঘাটতি ও পারফরম্যান্সে কিছু ছন্দপতনের কথা। মোসাদ্দেক নিজেকে প্রমাণ করেন ঢাকা প্রিমিয়ার লিগ ও বিসিএলে। ঢাকা লিগে বেশ কয়েকটি ম্যাচে শেষের দিকে নেমে ব্যাটে ঝড় তোলেন। বিসিএলের শেষ রাউন্ডে আটে নেমে করেন ঝড়ো সেঞ্চুরিও।

সামর্থের জানান আগেই দেয়া মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুনভাবে প্রমাণ করার পরও বাদ পড়েন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। চুক্তিতে কারা থাকবেন আর কারা থাকবেন না সে ব্যাপারে সুপারিশ থাকে নির্বাচকদের। মোসাদ্দেককে চুক্তি থেকে বাদ দেয়া এবং দলে ফেরানো, দুটিকে এক করতে চাইলেন না মিনহাজুল।

‘ওটা (কেন্দ্রীয় চুক্তি) অন্য জিনিস। আমরা মনে করছি টি-টুয়েন্টিতে বোলিং করার যথেষ্ট স্কিল আছে মোসাদ্দেকের। ও যথেষ্ট ট্যালেন্ট আমরা জানি। মাঝখানে একটু ছন্দপতন হয়েছিল। এই মুহূর্তে ফিটনেসসহ যাবতীয় বিষয়গুলো দেখে এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে আমরা তাকে নির্বাচন করেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT