চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পদ্ধতি উদ্ভাবন করায় ৩ গবেষক পেলেন রসায়নে নোবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
অণুর স্পষ্ট ছবি তৈরির পদ্ধতি উদ্ভাবন করে রসায়নে নোবেল পেলেন তিনজন

‘ক্রায়ো ইলেকট্রন’ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অণুর আরও স্পষ্ট ছবি তৈরি করার পদ্ধতি উদ্ভাবন করে রসায়নে এবারের নোবেল পেয়েছেন জ্যাক ডুবোচেট, জোয়াকিম ফ্রাঙ্ক এবং রিচার্ড হেনডারসন। এখন অণুর আরও স্পষ্ট এবং হাই-রেজ্যুলেশন ছবি পাওয়া যাবে যা মেডিকেল ও রসায়ন গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

বুধবার সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কৃত তিনজন পুরস্কারের নব্বই লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এর আগে সোমবার চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে নোবেল পুরস্কার ঘোষণার শুরু হয়। মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞানের এবারের বিজায়ীদের নাম। আগামী শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তবে সাহিত্য বিষয়ের পুরস্কার ঘোষণার তারিখ এখনও নির্ধারিত হয়নি।

জ্যাক ডুবোচেট সুইজারল্যান্ডের নাগরিক, জোয়াকিম ফ্রাঙ্ক যুক্তরাষ্ট্রের নাগরিক এবং রিচার্ড হেনডারসন যুক্তরাজ্যের নাগরিক।

প্রাণ রসায়নের গবেষণায় আণবিক পর্যায়ে এতদিন প্রযুক্তি দিয়ে ওই পর্যায়ের ছবি পাওয়া সম্ভব ছিল না। সাইরো-ইলেকট্রন মাইক্রোসকপি তা সম্ভব করেছে। গবেষকরা এখন কোষের আণবিক পর্যায়ের যেকোন অবস্থার ছবি ধারণ করে ধারণ করতে পারবেন, যা জীবনের মৌলিক রসায়ন বোঝার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ তৈরির ক্ষেত্রে সহায়ক হবে।

Reneta

১৯০১ সাল থেকে এখন পর্যন্ত রসায়নে মোট ১৭৫ জন বিজ্ঞানীকে ১০৮টি নোবেল পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্যে চারজন নারী, যাদের মধ্যে মা ও মেয়েও রয়েছেন।

১৯১১ সালে মেরি কুরি এককভাবে নোবেল পান। এর আগে ১৯০৩ সালে তিনি রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছিলেন। তার কন্যা আইরিন জোলিওট-কুরি তার স্বামী ফ্রেডেরিকের সঙ্গে ১৯৩৫ সালে এই পুরস্কার লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেলরসায়নে নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT