চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পথে ফাইনালে ফ্রান্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ১৪, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

একটি টুর্নামেন্টের ফাইনালে হারের স্বাদ কোনো দলকে কতটা তাঁতিয়ে দিতে পারে সেটি ফ্রান্সকে দেখলেই বোঝা যায়। ২০১৬ ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে ১-০ গোলে হারের জ্বালাটা ভুলতে অন্যকোন দলের হয়ত একটু বেশি সময়ই লাগতো। দিদিয়ের দেশমের দল তো সেটি ভোলেইনি। হারের পর অবশ্য মানসিকতায় যোগ হয়েছিল শিক্ষা আর দৃঢ় প্রতিজ্ঞা। যেটা কাজে লাগিয়ে ১৫ জুলাই লুঝনিকির ফাইনালে সবার আগে পা ফেলেছে ফরাসিরা।

ফ্রান্স যে ভালো করবে সেটা রাশিয়ায় আসার আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। বিশ্বকাপ বাছাই থেকেই অদম্য খেলেছে তরুণ দলটি। এক সুইডেনের কাছে হার ছাড়া কোনো ম্যাচেই পরাজয় দেখেনি লা ব্লুজরা। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে সাজানো একটা দলের এমন পারফরম্যান্স মন ভরিয়েছে বোদ্ধাদেরও। সেই দলটাই যখন অভিজ্ঞতায় ভরপুর জার্মানিকে প্রীতি ম্যাচে ২-২ গোলে রুখে দিয়েছে, তখনই টের পাওয়া যাচ্ছিল দারুণকিছুর অপেক্ষায় ফরাসিরা।

প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স বিশ্বকাপের মূলপর্বের শুরুতে খুঁজে পাওয়া যায়নি ফ্রান্সের খেলায়। পল পগবা, কাইলিয়ান এমবাপে, উসমানে ডেম্বেলেদের নিয়ে গড়া দল অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে ২-১ ব্যবধানে। সেটিও একটি পেনাল্টি, অপরটি আত্মঘাতী গোলের সুবাদে!

দ্বিতীয় ম্যাচে আরও করুণ দশা। পেরুর মতো দলের বিপক্ষে জিততে ঘাম ছুটে যায় ফরাসিদের। ৩৪ মিনিটে কাইলিয়ান এমবাপে গোলে উদ্ধার।

গোলে ভরা রাশিয়া বিশ্বকাপে কেবল একবারই দেখেছে গোলহীন ম্যাচ। সেটা এই ফ্রান্সের কল্যাণেই। আগেভাগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় ডেনমার্কের বিপক্ষে একদম প্রাণহীন ফুটবল খেলেছেন গ্রিজম্যান-এমবাপেরা। খানিকটা সমালোচনাও হয়েছে তখন। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসে দলটি।

সমালোচনা কিংবা ভালো খেলার তাগিদ, আসল ফ্রান্সকে খুঁজে পাওয়া যায় নকআউটে। আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গতিময় ফুটবল, ছন্দময় পাস আর আক্রমণের পসরা সাজানো ম্যাচ উপহার দেয় তরা। একসময় ২-১ গোলে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতে সেরা আটে ফরাসিরা। জোড়া গোলে বিশ্বের নজর আরও একবার নিজের দিকে টেনে নেন কাইলিয়ান এমবাপে।

Reneta

কোয়ার্টারে কোনো একক নৈপুণ্য খুঁজে পাওয়া যায়নি, বরং উরুগুয়ের বিপক্ষে দলগত এক ফ্রান্সের দেখা মেলে। এডিনসন কাভানিবিহীন উরুগুয়েকে রুখে দিতে একসঙ্গে আক্রমণে উঠে আবার একসঙ্গে নিচে নেমে খেলতে থাকে দলটি। দারুণ প্রদর্শনীর পর ফলাফল ২-০ গোলের জয়। ভারানের হেডে গোলের পর গ্রিজম্যানের দূরপাল্লার শট ঠেকাতে গিয়ে উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেয়ারার ক্ষমার অযোগ্য ভুল করে বসেন, বিশ্বকাপ থেকে ছিটকে যায় উরুগুয়ে।

পরে সেমিফাইনালের ম্যাচ। কোয়ার্টার পর্যন্ত আধিপত্য থাকলেও বেলজিয়ামের বিপক্ষে একপ্রকার কোণঠাসা হয়ে থেকেও শেষপর্যন্ত জয়টা দেখে দেশমের দলই। নামি-দামি ফরোয়ার্ড থাকলেও দলকে জেতাতে এগিয়ে আসতে হয় স্যামুয়েল উমতিতিকে। ডিফেন্ডারের হেডেই সেমির মহাতরী পার হয়ে যায় ফ্রান্স। ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তোলা থেকে এখন কেবল এক কদম দূরে। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: ফ্রান্স ফুটবল দলবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT