চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দেশে স্ত্রীকে ভাড়া দেয় স্বামীরা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
আন্তর্জাতিক, নারী
A A

বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ আফ্রিকা। নিত্য দিনের সঙ্গী দারিদ্র্য এবার কেড়ে নিচ্ছে আফ্রিকানদের নিজের ঘরের সঙ্গীকে। কেনিয়ায় দারিদ্র্যের কারণে স্বামীরা তার স্ত্রীকে ভাড়া দিচ্ছে অন্যের যৌনসঙ্গী হিসেবে।

কেনিয়ার কাউলে কাউন্টি এলাকায় বসবাস করা রামাদান ও জেনেট ওয়াম্বুই হচ্ছেন এমন এক দম্পতি।  তাদের বিশ বছরের সংসার। তাদের ঘরে আছে তিন সন্তান। অথচ দারিদ্র্য তাদের দু’জনকে বাধ্য করেছে এই অন্ধকার রাজ্য প্রবেশ করতে।

রামাদান কাজ করেন পুরুষ যৌনকর্মী হিসাবে। স্ত্রী জেনেট ওয়াম্বুইর(৩৮) সঙ্গে এক সপ্তাহ পরপর দেখা হয়। তারা কয়েকদিনের জন্য বাড়ি থেকে এই কাজে বেরিয়ে পড়েন।

জেনেট ওয়াম্বুই দুই রাত আগেই দশদিন বাইরে কাটিয়ে ঘরে ফিরেছে। এই দশদিন কেটেছে তার একজন জার্মান দর্শনার্থীর সঙ্গে একটি বিলাসবহুল কটেজে।

তাদের এই অন্ধকার জগতে প্রবেশের কথা বলতে গিয়ে রামাদান বলেন, দিনটি ছিল অন্যদিনের মতো। ২০০৬ সালে দিয়ানি সমুদ্রে সৈকতে (মোমবাসা থেকে ৩০ কি.মি দক্ষিণ) পর্যটকদের কাছে কাপড় বিক্রি করার সময় পরিচয় হয় একজন জার্মান পর্যটকের সঙ্গে।  ওই জার্মান পর্যটক প্রথম রামাদানকে নারী সঙ্গীর কথা বলেন। পর্যটক বলেন ভ্রমণ শেষ না হওয়া পর্যন্ত তিনি একজন নারী সঙ্গী চান।

সেই সন্ধ্যায় রামাদান ঘরে ফিরে যান এবং স্ত্রী ওয়াম্বুইকে প্রথমে সিস্টার হিসাবে কাজ করার প্রস্তাব দেয়া হয়। কিছুদিন যাওয়ার পর এই পথে প্রবেশ করতে রাজি হন ওয়াম্বুই। রামাদানের পাশে বসেই মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে কথাগুলো বলছিলেন স্ত্রী ওয়াম্বুই।

ওয়াম্বুই বলেন, ‘আমি দেখেছি অন্য নারীরা এই পেশায় প্রবেশের মাধ্যমে তাদের জীবনে কী পরিবর্তন এনেছে। অথচ আমি শুধু পরিবারের টুকটাক কাজ করতাম। রামাদানের স্বল্প আয়ের উপর আমাকে নির্ভরশীল থাকতে হতো।’

‘আমার স্বামীর স্বল্প আয়ের উপর নির্ভর করে আমাদের জীবন খুব কষ্টে চলত।  যখন ও আমাকে এই কাজের প্রস্তাব দিলো, আমার আর কোন পথ ছিল না। আমি ওর প্রস্তাবে এই কাজ করতে রাজি হয়ে যাই। আমার পরিবার এখন তিন বেলা খেতে পারে। আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারি।’

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বণ্টনসহ বেশ কিছু পরিবর্তন

পরবর্তী

স্পেন ধসের পর র‌্যাঙ্কিংয়েও অবনমন আর্জেন্টিনার

পরবর্তী

স্পেন ধসের পর র‌্যাঙ্কিংয়েও অবনমন আর্জেন্টিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৩ সদস্যের নতুন প্রক্টরিয়াল বডি

সর্বশেষ

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT