চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে তিন কারণে ‘যদি একদিন’ দেখতে বললেন তাহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
বিনোদন
A A
ছবি: শামসুল হক রিপন

ছবি: শামসুল হক রিপন

গায়ক, সুরকার, গীতিকার, ছোটপর্দার অভিনেতা হিসেবে সবখানেই ‘আইকনিক ব্যক্তিত্ব’ তাহসান খান। কর্মজীবনে পরশপাথরের মতো তিনি যেখানেই স্পর্শ করেছেন, সেখানেই সোনা ফলেছে! সবকিছু ছাপিয়ে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেছেন তারকাদের চোখে তারকা তাহসান খান। তার প্রথম ছবি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’।

মুক্তির আগেই নানা কারণে আলোচিত এ ছবিটি নারী দিবস উপলক্ষ্যে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে দেশের বড় বড় ২২ সিনেমা হলে। নির্মাতা রাজ জানান, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঢাকা), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), বলাকা (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), শাহিন (ঢাকা), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), আলমাস (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), মণিহার (যশোর), সেনা (সাভার, ঢাকা), পান্না (মুকতারপুর), রানিমহল (ডেমরা), চম্পাকলি (টঙ্গি), নিউ মেট্রো (নারায়নগঞ্জ) এসব হলে চলবে ‘যদি একদিন’।

দর্শক কেন ‘যদি একদিন’ দেখবে? তিনটি প্রধান কারণ জানতে চাওয়া হয় তাহসানের কাছে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, যে তিন কারণে ‘যদি একদিন’ দেখা উচিত:

প্রথমত: দেশ প্রেমের জায়গা থেকে ‘যদি একদিন’ দেখা উচিত। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। দেশের সব শিল্পকে আমাদের পৃষ্ঠপোষকতা করতে হবে। তারমধ্যে একটি হচ্ছে সিনেমা শিল্প। একটা কথা শোনা যায়, ভালো সিনেমা হচ্ছে না বলে দর্শক সিনেমা হলে যেতে চাচ্ছে না। কিন্তু পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা ‘যদি একদিন’। আপনাদের (দর্শক) জন্য বানানো হয়েছে ‘যদি একদিন’। তাই দেশ প্রেমের জায়গা থেকে সিনেমা শিল্পকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য এ ছবি দেখতে হলে যাওয়া উচিত।

দ্বিতীয়ত: যারা আমাকে ভালোবাসেন তারা ‘যদি একদিন’ দেখতে যাবেন। কারণ, গত ১৬-১৭ বছর আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। ২০০-৩০০ গান করেছি, ৬০-৭০ টির মতো নাটকে কাজ করেছি। আপনাদের কাছ থেকে ধারণা এসেছে, সিংহভাগ কাজ আপনাদের ভালো লেগেছে। আপনাদের আমার উপর আস্থা আছে যে আমি ভালো হলেই কাজটি করার চেষ্টা করি। ঘনঘন কিংবা বেশি বেশি কাজ করিনা। এই সিনেমা হয়েছে আমার মতো, আমার মনের মতো। ছবির গল্পটা বলতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। যারা আমাকে ভালোবাসেন ২ ঘণ্টা ১৮ মিনিট আমাকে দেবেন।

তৃতীয়ত: যারা আমাকে ভালোবাসেন না তারাও ‘যদি একদিন’ দেখবেন। অনেক মানুষ আছেন যাদের কাছে আমি আমার গান, নাটক কিংবা কাজ দিয়ে পৌঁছুতে পারিনি এখানে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সিনেমা কিন্তু ‘ওয়ান ম্যান শো’ নয়। এখানে অনেক মানুষ কাজ করে। লেখক, পরিচালক, ছবিতে আমার মা সাবেরি আলম অসাধারণ অভিনয় করেছেন, তাসকিন যে কি ভালো অভিনয় করেছেন দেখলে বুঝবেন। শ্রাবন্তী এই সিনেমায় যে মায়া দেখিয়েছেন দেখলে তার প্রেমে পড়ে যাবেন। আর আমার মেয়ের চরিত্রে রাইসা অভিনয় করে। সে যে এই ছবি দিয়ে কতগুলো পুরস্কার পাবে দেখার পর বুঝবেন। ‘যদি একদিন’ এসব মানুষের সম্মিলিত প্রচেষ্টা। তাদের জন্য হলেও ‘যদি একদিন’ দেখতে হলে যাবে।

Reneta

‘যদি একদিন’ নিয়ে আরও আলাপ করেছেন চ্যানেল আই অনলাইনের ‘কথাবার্তা’য় তাহসান ও নির্মাতা রাজ।  

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসান খানযদি একদিনলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT