চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কোনো অরাজকতা কঠোরভাবে দমন করা হবে: আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
আইজিপি

নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে কোনো ধরনের হুমকি বরদাশত করা হবে না জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, যেকোনো ধরনের অরাজকতা-নাশকতা কঠোর হাতে দমন করা হবে।

শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, নির্বাচনকে সামনে রেখে যেন কোনো ধরনের অরাজকতা-নাশকতা না হয় সেজন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। আন্দোলনের নামে কোন হুমকি বা দেশকে অস্থিতিশীল করার কোনো কার্যক্রম বরদাশত করবোনা, কঠোর হাতে দমন করা হবে।

জ্বালাও-পোড়াওসহ নাশকতার বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, গ্রেপ্তারের সঙ্গে নির্বাচন বা নেতাকর্মীর বিষয়টি সংশ্লিষ্ট নয়। আমরা কখনোই কোন নেতা-কর্মীকে গ্রেপ্তার করিনা, কোন মামলার আসামী বা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে তাদেরকেই গ্রেপ্তার করি। তার কি পরিচয় সেটা দেখিনা।

সম্প্রতি টিআইবির প্রতিবেদনে আইন-শৃঙ্খলা খাতে সবচেয়ে বেশি দুর্নীতির কথা বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, টিআইবির রিপোর্টটি আমি পুরোটা দেখিনি, গণমাধ্যমে যতটুকু এসেছে দেখেছি। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে একটি কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটি প্রতিবেদনটি কিভাবে করা হয়েছে, কার সঙ্গে কথা বলেছে এগুলো দেখবে। এর আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবেনা।

Reneta

অনুষ্ঠানে দেশজুড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পুলিশ সদস্যদের ৩৬১ জন কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেন আইজিপি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি মহসিন হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইজিপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT