চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ১৮ বিচারপতি আবার রাতে শপথ নিলেন

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
২:০০ অপরাহ্ন ৩১, মে ২০২০
- সেমি লিড, আদালত
A A

‘কারিগরী ত্রুটি’র কারণে শপথ বাক্য ‘স্পষ্টভাবে শ্রুত না হওয়ায়’ শনিবার দিনে ভিডিও কনাফারেন্সে শপথ নেয়ার পর রাতে আবার হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে ১৮ জন বিচারপতি সশরীরে শপথ গ্রহণ করেছেন।

শনিবার রাতের ওই সশরীরী শপথের বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান রোববার দুপুরে জানান যে, ‘হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারককে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করায় গত ৩০ মে বিকাল ৩ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ পাঠ করান। তবে, ওই শপথ পাঠ অনুষ্ঠানে কারিগরী ত্রুটির কারণে শপথ গ্রহণকারী কোনো কোনো বিচারপতির শপথ গ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় প্রধান বিচারপতি পুনরায় সশরীরে তাঁদের শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই ৩০ মে শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রধান বিচারপতির খাস খামরায় প্রধান বিচারপতি সশরীরে তাঁদের শপথ পাঠ করান।’

এর আগে গতকাল সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান জানান, ‘প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শনিবার বিকাল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ বিচারপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সেসময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। আর ওই শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো: আলী আকবর।’

যে ১৮ জন বিচারপতি শপথ নেন তারা হচ্ছেন: মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম ও মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।

এর আগে ২০১৮ সালের ৩০ মে এই ১৮ জন হাইকোর্টের ‘অতিরিক্ত’ বিচারপতি হিসাবে নিয়োগ পান। এরপর দুই বছর ‘অতিরিক্ত’ বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর এদের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হল। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতির দেয়া এই নিয়োগের বিষয়টি ২৯ মে প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘শপথ গ্রহণের তারিখ থেকে এই বিচারপতিদের নিয়োগ কার্যকর হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি পার্থক্য থাকছে না: ববি হাজ্জাজ

এপ্রিল ১৭, ২০২৬
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধির ফুটেজ থেকে নেয়া।

মানিকগঞ্জে শিশু হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

এপ্রিল ১৭, ২০২৬

যুদ্ধবিরতির ইঙ্গিতে কমেছে তেলের দাম বিশ্ববাজারে

এপ্রিল ১৭, ২০২৬
হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী আবারো যুদ্ধ শুরু করতে প্রস্তুত

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT