যে কারণে হলিউডে লিড রোল ছাড়লেন নাদিয়া

একজন নারী সোফায় বসে হাসিমুখে পোজ দিচ্ছেন, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
হলিউডের ১২ পর্বের একটি সিরিজের ‘লিড রোল’-এ কাজ করার সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছেন নাদিয়া ব্রিয়ান। স্ক্রিপ্টে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় এই কাজটি ফিরিয়েছেন নাদিয়া।
নাদিয়া বলেন, ‘বেশ কিছু চুম্বনের দৃশ্য ছিল। হলিউডে নগ্নতা কোনো বড় বিষয় নয়, কিন্তু আমি এই কাজটি করতে ইচ্ছুক নউ। আমি সেক্সি পোশাক পরি, কিন্তু সেটে নগ্ন হয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবো না।’
অভিনেত্রী বলেন, ‘হলিউড কাজ করার স্বপ্ন সব শিল্পীরই থাকে। কিন্তু আমরা মালয় এবং মুসলিম। আমাদের সংস্কৃতি হলিউডের মতো নয়।’
নাদিয়া জানান, তার পরিবারের সুনাম আছে। তাই এইধরনের কাজ করে তিনি পরিবারে সুনাম নষ্ট করতে চান না। দ্য স্টার
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






