চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে সুপারহিট হবে সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ পূর্বাহ্ণ ১০, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

আগামী ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’। মুক্তির শেষ সময়ে ছবির প্রচার নিয়ে দারুন ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে তিনি এবং তার পুরো পরিবার। আর সঙ্গে রয়েছে ওই ছবির নায়িকা সোনম কাপুরও।

দীর্ঘ ১৬ বছর পর সুরজ বারজাত্যের ছবিতে ফিরলেন সুপারস্টার অভিনেতা সালমান খান। টিজার, ট্রেলার, পোস্টার, গান রিলিজ আর প্রমোশনে বাজিমাৎ ছবিটি।

ভারতীয় মিডিয়ায়ও তাই এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিনোদন খবরও এটি। তাই সিনেমা বোদ্ধারা মনে করছেন, সালমান-সোনম জুটির মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিটির ব্যবসায়িক দিক নিয়েও শুরু করেছেন সমীক্ষা। 

যে কারণে ছবিটি মানুষ দেখবেন তা নিয়েও চলছে আগাম আলোচনা। আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ নিয়ে সিনে বোদ্ধাদের অনেকে বাজি ধরেছেন যে ছবিটি ২০০ কোটি রুপি ব্যবসা করতে সফল হবে। আর সম্ভাব্য কারণের অনুসন্ধানের চেষ্টা করেছেন। তারা সম্ভাব্য কিছু কারণে সালমান ও সোনম অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি সুপারহিট হবে।

১৬ বছর পর সুরজ বারজাত্য-সালমান জুটি:
দীর্ঘ ১৬ বছর পর ফের ‘হাম আপকে হ্যায় কৌন’ খ্যাত নির্মাতা সুরজ বারজাত্যের সঙ্গে ফিরলেন সুপারস্টার অভিনেতা সালমান খান। এরআগে এই নির্মাতা ও অভিনেতা মিলে বেশকিছু হিট সিনেমা বলিউডকে উপহার দিয়েছিলেন। এরমধ্যে ম্যায় পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় এবং হাম আপকে হ্যায় কৌন অন্যতম। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পর এই নির্মাতা ও অভিনেতার ক্যামিস্ট্রি দেখতেই সিনেমা হলে আসবেন সেই পুরনো দর্শকরা।
পারিবারিক ইমোশন:
সুপারস্টার অভিনেতা সালমান খান ও সোনম কাপুর অভিনীত আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ একটি পারিবারিক ছবি। তাছাড়া সুরজ বারজাত্যের ছবি মানেই মনে করা হয় ফ্যামিলি বিষয়ক ছোট খাটো ইমোশন, যেখানে সকল শ্রেণির দর্শককের মন ছুঁয়ে যায়।
‘দিওয়ালি’-তে রিলিজ:
বিশেষ উপলক্ষে সিনেমা মুক্তি মানেই হিট। ঈদ, পূজা-পার্বন, বড়দিন ছাড়াও ভারতে সবচেযে বেশী মানুষ যে উপলক্ষটিকে কেন্দ্র করে সিনেমা হলে যায়, তারমধ্যে একটি হচ্ছে ‘দিওয়ালি’ হলো বড় একটি উৎসব। ধারণা করা হচ্ছে, সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি দিওয়ালিকে কেন্দ্র করে মুক্তি দেওয়ায় ছবিটি ব্যবসা করবে প্রচুর।

তাছাড়া সালমান খানের এই ছবিকে বাণিজ্য সফল করতে রনবীর কাপুর ও দীপিকা পাডুকোনের আসন্ন ছবি ‘তামাশা’কে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। তার মানে সালমানের আসন্ন ছবিটি অন্তত কোনো ধরণের ঝুঁকি ছাড়া অন্তত ১৫দিন একচেটিয়া ব্যবসা করবে।
প্রথমবার সালমান-সোনম জুটি:
এই প্রথমবার বলিউডের ফ্যাশন কন্যা খ্যাত অভিনেত্রী সোনম কাপুরের সাথে রোমান্টিক দৃশ্য নিয়ে জুটিবদ্ধ হচ্ছেন সালমান খান। যদিও এর আগে ‘সাওয়ারিয়া’ নামের একটি ছবিতে সোনম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিলো সালমানকে, তবে চরিত্রটি ছিলো বিশেষ চরিত্র। আর এবার সোনমের সাথে পুরো ছবিতে সালমানের রোমান্স দেখা যাবে। অার সেই রোমান্স দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। 

Reneta

ছবিতে আছেন ‘ভাইজান’ খ্যাত সালমান:
এটা উল্লেখ করা বাহুল্য যে, সালমান খান অভিনীত চলতি বছরে বলিউডে ইতিহাস গড়া ছবি ‘বাজরঙ্গি ভাইজান’, এটি সালমান খানের ক্যারিয়ারে অন্যতম ব্যবসাসফল ছবি। ছবিটি সর্ব সাধারণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ায় সালমানের ইমেজ এখন খুব দৃঢ়।

মনে করা হচ্ছে ‘বাজরঙ্গি ভাইজান’-এর খ্যাতির জন্য কিছুটা সুবিধা পাবেন আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’তে। কেননা এই ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রেও যে অভিনয় করছেন সেও ভাইজান। আর এইজন্যই ছবিটি অন্তত দু’শো কোটির বেশি আয় করবে বলে মনে করছেন সিনে বোদ্ধারা।

এখন অপেক্ষা করার পালা বোদ্ধাদের চিন্তার সঙ্গে দর্শকদের চিন্তা কতটুকু মিলে। তবে এটা বলতেই হয় ছবিটি ব্যবসা সফল হলে সালমান খান ‘বাজরাঙ্গি ভাইজানে’র’ মতো ইন্ডাস্ট্রিতে আরো একবার সিংহাসন নিজের দখলে নিবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়কনায়িকাবলিউডসালমান খানসোনম কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন পরবর্তী বিশেষ সাক্ষাৎকারে যা বললেন সু চি

পরবর্তী

জঙ্গিদের নতুন টার্গেটে ৩৪ জন শিক্ষক-সাংবাদিক-বুদ্ধিজীবী

পরবর্তী

জঙ্গিদের নতুন টার্গেটে ৩৪ জন শিক্ষক-সাংবাদিক-বুদ্ধিজীবী

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি সাকিব-শিশিরের কন্যার নয়

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT