চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে সাত বছর ধরে মেয়েকে দেখতে পারেন না টম ক্রুজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ২৮, মে ২০২০
বিনোদন
A A

টম ক্রুজের সঙ্গে তার মেয়ে সুরি ক্রুজকে দেখা যায়না বহু বছর ধরে। অথচ একসময় নিয়মিতই দেখা যেত তাদের। জানা গেছে সুরি ক্রুজের সঙ্গে দেখা করা নিষেধ টম ক্রুজের।

২০১৩ সালে টম ক্রুজের সঙ্গে সুরিকে ক্যামেরা বন্দি করেছিলেন পাপারাজ্জিরা। এরপর সাত বছর ধরে তাদের দেখা হয়না। এর কারণ, টমের ধর্ম বিশ্বাস!

টম ক্রুজ সাইন্টোলজি ধর্মে বিশ্বাসী। এই ধর্মে বিশ্বাসের কারণেই ডিভোর্স হয়েছিল টম ক্রুজ ও কেটি হোমসের। কেটি চান না, তার মেয়ে সুরি ক্রুজের ওপরে এই ধর্মের কোনো প্রভাব পড়ুক। আর তাই টম ক্রুজের সঙ্গে মেয়েকে দেখা করতে দেন না তিনি।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম ক্রুজ ও কেটি হোমস। সাইন্টোলজির কারণেই বিয়ের পাঁচ বছর পর তার স্ত্রী ও অভিনেত্রী কেটি হোমস তাকে ছেড়ে চলে গেছেন এবং সঙ্গে নিয়ে গেছেন একমাত্র মেয়ে সুরি ক্রুজকে।

টমের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় কেটি জানিয়েছিলেন, যদি টম সাইন্টোলজি ছেড়ে দেন, তবেই মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন। কারণ, সাইন্টোলজির ছায়া মেয়ের ওপর পড়তে দিতে চান না কেটি। ফলে দীর্ঘ সাত বছর ধরে নিজের মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি টম।

কেটির আগে নিকোল কিডম্যানের সঙ্গে বিয়ে হয়েছিল টম ক্রুজের। দুটি সন্তান দত্তক নিয়েছিলেন তারা। বিচ্ছেদের পরে দত্তক নেয়া সেই ছেলে ও মেয়ে টমের সঙ্গেই থাকেন। তারাও বাবার মতো সাইন্টোলজি ধর্মে বিশ্বাসী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টম ক্রুজলিড বিনোদনসুরি ক্রুজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১, ২০২৬
ছবি: তোফায়েল আহমেদ

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

জুন ১, ২০২৬

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

জুন ১, ২০২৬

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

জুন ১, ২০২৬

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না: বাংলাদেশ ব্যাংক

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT