চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে রাজশাহী কিংসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১০:৩৩ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

আগামী বছর তিনেকের মধ্যে রাজশাহীতে দেখা যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেট। আর সেটি সম্ভব না হলে এই সময়ের মধ্যে অন্তত বিপিএল এর ক্রিকেট ম্যাচ নিজেদের মাঠে বসে দেখবেন রাজশাহীর মানুষজন।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল দেখতে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলে এমন আশার কথা শুনিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফ্র্যাঞ্জাইজি রাজশাহী কিংসের উপদেষ্টা তিনি।

রাজশাহীতে নিজেদের মাঠে খেলা আয়োজনের প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, একটি কারণে দেশের অন্য বিভাগীয় শহরগুলোর থেকে পিছিয়ে আছে রাজশাহী। তা হলো- আবাসন সমস্যা। এটিই মূল কারণ বলে আমিও মনে করি। তবে আমরা চেষ্টা করছি, এ ব্যাপারে কিছু প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করতে।

তিনি বলেন, ‘এ ব্যাপারে অবশ্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভালোভাবেই অবগত আছেন। তাই আশা করছি আমাদের সরকার এদিকে উদ্যোগি হবেন। ইতিমধ্যে আমাদের পরিকল্পনামন্ত্রী এবং ক্রিকেটের অন্যতম ভালোবাসার মানুষ আ.হ.ম মোস্তফা কামাল সাহেবও আমাদের আশ্বাস দিয়েছেন। তাই আশা করছি আগামী দুই থেকে তিন বছর অর্থাৎ একটি কনষ্ট্রাকশন পিরিয়ড অতিবাহিত করে আমরা রাজশাহীর আবাসন সংকট এবং আরও অন্যান্য সমস্যার অবসান ঘটাতে পারবো। কারণ রাজশাহীর ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে এখন আন্তর্জাতিক খেলা আয়োজনের আর কোন বিকল্প নেই।

তার এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই মূহূর্তে রাজশাহী যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোন ধরনের সমস্যা নেই। সম্প্রতি ফ্লাইট চালু হয়েছে, বাসে যাতায়াত করলে ৫ ঘন্টার বেশি সময় লাগে না। দিনে তিনটি ট্রেন চলাচল করছে এবং আরও একটি আন্তনগর ট্রেন চালু হওয়ার সম্ভাবনা প্রবল।

বিপিএলের দল রাজশাহী কিংসের সঙ্গে তার সম্পৃক্ততা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আমি এনগেইজ হয়েছি একটি তাগিদের জায়গা থেকে। কারণ রাজশাহীর কোন দল গত বছর বিপিএলে ছিলো না। এ কারণে রাজশাহীর মানুষ অনেক বেশি মনোকষ্টে ছিলেন। তাদের দুঃখ ছিলো বিপিএলে সমর্থন দেওয়ারও জায়গা ছিলো না। তাই আমি নিজে উদ্যোগি হয়ে কয়েকজন ব্যবসায়ীকে বলেছি, ‘যে আসুন রাজশাহীর মানুষের জন্য এবং এখানে আপানদেরও প্রচুর ব্যবসা করার সম্ভাবনা আছে। বলতে পারেন একজন জনপ্রতিনিধির কাজটিই আমি করেছি এবং তা শুধুমাত্র রাজশাহীর মানুষদের জন্যই করেছি ’

বিপিএলে নিজের দলের সম্ভাবনা সম্পর্কে শাহরিয়ার আলম বলেন, ‘তিনি এখনও আশাবাদি পরবর্তী ম্যাচগুলো ভালো করতে পারলে দ্বিতীয় পর্বে যাবে ড্যারেন স্যামির দল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলরাজশাহী কিংস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT