চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মিয়ানমারে ‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ করেননি পোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সফরে গিয়ে ‘রোহিঙ্গা’ শব্দটি কেন উচ্চারণ করেননি তা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বাংলাদেশ থেকে ফিরতি ফ্লাইটে সাংবাদিকদের পোপ জানান, দেশটির নেতাদের সাথে আলোচনার দ্বার রুদ্ধ করতে চাননি তিনি।

পোপ বলেন: শব্দটি উচ্চারণ করলে, আমি হয়তো আলোচনার দরজাটা বন্ধ করে দিতাম।

তবে মিয়ানমারে ‘রোহিঙ্গা’ না বললেও বাংলাদেশে এসে শব্দটি উচ্চারণ করেন তিনি। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে ঢাকার সেন্ট মেরিস ক্যাথেড্রালে রোহিঙ্গাদের সাথে কথা বলার সময় পোপ ‘রোহিঙ্গা’ শব্দ উচ্চারণ করে বলেন: মিয়ানমারের এই নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর মাঝেও ঈশ্বর আছেন।

Banglabid

সেই সঙ্গে তিনি আহ্বান জানান: শরণার্থী, নিপীড়িত সংখ্যালঘু, দরিদ্র আর বিপদগ্রস্ত মানুষকে বিশ্ব যেন ভুলে না যায়। সেদিন রোহিঙ্গাদের তিনটি পরিবারের ১৬ জন সদস্যের সঙ্গে কথা বলেন পোপ ফ্রান্সিস। তাদের দুর্দশার কথা শুনেন।

মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনের শিকার হয়ে ২৫ আগস্ট থেকে এখনও পর্যন্ত ৮ লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে সম্প্রীতি ও শান্তির বাণী নিয়ে তিন দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসেন পোপ ফ্রান্সিস।

Reneta

ছয় দিনের এশিয়া সফরে পোপ ফ্রান্সিস ২৮ নভেম্বর ইয়াংগুনে পৌঁছান। সেখান থেকে ৩০ নভেম্বর ঢাকায় আসেন তিনি। তিনদিনের বাংলাদেশ সফর শেষে শনিবার রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন পোপ ফ্রান্সিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপ ফ্রান্সিসরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT