ড্যানিয়েল সুজিত বোস: আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্ব থেকেই বাঘের সংখ্যা ও প্রজাতি উভয়ই কমে যাচ্ছে। প্রতিকূল পরিবেশের কারণে অন্যতম আবাসস্থল সুন্দরবনেও বাঘ বিপন্নের পথে।
দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, ডব্লিউডব্লিউএফ এর তথ্য মতে, ১৯০০ সালে বিশ্বে বাঘ ছিল এক লাখ। পরের এক শতাব্দীতে ৯৭ শতাংশই কমে গেছে। ২০১০ সালের জরিপে বাঘের সংখ্যা ছিল ৩ হাজার ২শ’টি। আর ৯ প্রজাতির বাঘের মধ্যে তিন প্রজাতি এরইমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। একই অবস্থা সুন্দরবনেও, ২০১৫ সালের জরিপে মাত্র ১০৬টি বাঘ পাওয়া যায়।
২০১০ সালে রাশিয়ায় প্রথম বিশ্ব বাঘ সম্মেলনে ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য ঠিক করা হয়। সম্মেলনের ঘোষণামতে ২৯ জুলাই পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। তবে, বাঘ রক্ষা করতে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বাঘ রক্ষায় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর কথা বলছেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







