স্তন্যপায়ী, পাখি ও উভচর প্রাণীর মত সরীসৃপ প্রাণীগুলোও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিভিন্ন কারনে বাংলাদেশের সরীসৃপ প্রাণীগুলো বর্তমানে বিপন্ন।
ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশের পরিবেশ বৈচিত্র্যময় বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে খ্যাত। এসকল বন্যপ্রাণী বিভিন্ন প্রতিবেশ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারায় অধিকাংশ প্রাণীই বর্তমানে বিপন্ন। বাদ পড়ছেনা সরীসৃপ প্রাণীও।
বাংলাদেশে পাওয়া যায় এমন সরীসৃপ প্রাণীগুলোর মধ্যে ত্রিশটিরও বেশি প্রজাতি বর্তমানে মহাবিপন্ন। সরীসৃপ প্রাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির কাছিম ও কচ্ছপ সবচেয়ে বেশি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
পাহাড়ি শিলাকচ্ছপ, হলদেকচ্ছপ, পাতাকাছিম, অলিভরিডলে কাছিম এদের মধ্যে অন্যতম।
এক সময় সুন্দর বনের নদী গুলোতে বড় কাইট্টা দেখা গেলেও বর্তমানে এরা মহাবিপন্ন। সুন্দর বনে লোনাপানির কুমিরও বিভিন্ন কারনে বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
মানুষের মাঝে কুসংস্কার ও সঠিক জ্ঞানের অভাব থাকায় নির্বিচারে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির সাপ। অবৈধ শিকার ও পাচারের কারণে নিরীহ প্রানী তক্ষকও বিপন্ন।
এভাবে চলতে থাকলে বিপন্ন সরীসৃপ গুলো এদেশ থেকে অচিরেই বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাই সচেতনতা বৃদ্ধি ও সংরক্ষণ উদ্যোগ গ্রহণেরমাধ্যমে বিপন্ন সরীসৃপ প্রাণীদের রক্ষা করা প্রয়োজন।তবেই প্রতিবেশের ভারসাম্য বজায় থাকবে, ভালো থাকবে সার্বিক পরিবেশ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







