চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ পেছালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ পূর্বাহ্ণ ১১, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মহাকাশ যাত্রা শুরুর সব প্রস্তুতির পরও শেষমূহুর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ না করার কারণ হিসেবে লঞ্চিংয়ের চূড়ান্ত মিনিট নিয়ন্ত্রণ করা কম্পিউটার কন্ট্রোলে সুক্ষ্ম ত্রুটি ধরা পড়ার কথা জানিয়েছে স্পেসএক্স। আজ (১১ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার কিছুটা পরে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

টি মাইনাস ওয়ান বা একেবারে শেষ মিনিটে লঞ্চিং গ্রাউন্ডের নির্ধারিত ব্যবস্থা ‘অটো অ্যাবোর্ট’ বা স্বয়ংক্রিয় স্থগিতের বার্তা দেয়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বহনকারী ফ্যালকন রকেট নির্ধারিত সময়ে উৎক্ষেপণ করা হয়নি। 

স্পেসএক্স জানিয়েছে, স্যাটেলাইট এবং রকেট দু’টো যন্ত্রাংশই পুরোপুরি ঠিক আছে।

Banglabid

এছাড়া উৎক্ষেপণ পিছিয়ে যাওয়ার কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে জানিয়েছেন, উৎক্ষেপণের একেবারে চূড়ান্ত মূহুর্তগুলো সম্পূর্ণ কম্পিউটারের নিয়ন্ত্রণে থাকে।

‘‘কম্পিউটার নির্ধারিত মানদণ্ডের একটু এদিক-সেদিক হলেই স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ স্থগিত করে দেয়।  যেমন আজকে উৎক্ষেপণের মাত্র ৪২ সেকেন্ড আগে স্থগিত করে দিয়েছে। স্পেসএক্স সবকিছু খতিয়ে দেখবে এবং আগামীকাল আবার উৎক্ষেপণের চেষ্টা করবে।

Reneta

এই ঘটনা রকেট উৎক্ষেপণের জন্য অস্বাভাবিক কিছু নয়, কারণ এখানে ঝুঁকি নেওয়া যায় না।’’ 

মহাকাশযানের উৎক্ষেপণ পিছিয়ে যাওয়া নতুন কিংবা অস্বাভাবিক ঘটনা নয়। রকেট উৎক্ষেপণে অভিজ্ঞ সংস্থা নাসা’র অভিজ্ঞতা বলছে, দূর থেকে যতো সহজ মনে হয়, রকেট উৎক্ষেপণ ততো সহজ বিষয় নয়।

সাধারণ ধারণায় রকেটকে শক্তিশালী আর নিরেট মনে হয়। এমনকি পৃথিবীর বায়ুমণ্ডল পার হওয়ার সময় তীব্র তাপের মোকাবেলা করে রকেটগুলো। কিন্তু গোটা প্রক্রিয়া এবং রকেট যানগুলো এতো সুক্ষ্ম যে চুল পরিমাণ ঝুঁকি নেয়ার সুযোগ নেই।

ইন্টারনেট ব্যবহার, সামাজিক মাধ্যমে বাংলাদেশকে আপাতত ডিজিটাল বলা গেলেও মহাকাশে স্যাটেলাইট পাঠানোর অভিজ্ঞতা সরকার এবং দেশের জনগণের জন্য একেবারেই নতুন। তাই বারবার উৎক্ষেপণের তারিখ পেছানো নিয়ে জল্পনা-কল্পনার অভাব হয় না। সমালোচনা এবং জনমনে সংশয় বাড়তে থাকে।

স্যাটেলাইট উৎক্ষেপণে সবচেয়ে বড় ঝুঁকিটি হচ্ছে প্রতিকূল আবহাওয়া। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে ফ্যালকনের ৪ মে উড়াল দেয়ার পথেও সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আবহাওয়া।

প্রতিকূল পরিবেশের কারণে স্পেসশাটলের মতো জটিল ও সুক্ষ্ম সার্কিটের মহাকাশযানের উৎক্ষেপণ পিছিয়ে যাওয়াকে স্বাভাবিক বলেই মনে করে নাসা।

বিজ্ঞানভিত্তিক প্রতিবেদনের অনলাইন পোর্টাল ‘হাউস্টাফওয়ার্কস’-এর প্রতিবেদনে নাসার রকেট উৎক্ষেপণ বিলম্বের কারণগুলো প্রকাশিত হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রকেট বিশেষ করে মনুষ্যবাহী স্পেসশাটল উৎক্ষেপণের আগে চুল পরিমাণ ঝুঁকি থাকলে নাসা উৎক্ষেপণ পিছিয়ে দেয়। এরপর সঠিক সময়ের অপেক্ষা করা হয়। সামান্য ত্রুটি-বিচ্যুতির কারণে ১৯৮৬ সালে বিধ্বস্ত হয় চ্যালেঞ্জার রকেট এবং ২০০৩ সালে বিধ্বস্ত হয় কলম্বিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু স্যাটেলাইটলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT