চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বই পড়া দরকার প্রতিদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৬
লাইফস্টাইল
A A

এখানে কিন্তু ফেসবুক বা টুইটারের নিউজ ফিডের কথা বলা হচ্ছে না। মনে করে বলতে পারেন শেষ কবে বই হাতে নিয়ে নাড়াচাড়া করেছেন বা কয়েক পৃষ্ঠা পড়েছেন? নিজেকে সুস্থ ও ভালো রাখতে বইয়ের দিকে ঝুঁকতেই বলছেন বিশেষজ্ঞরা। বই পড়া শুধু যে আপনাকে মানসিক শক্তি দেয় তাই না বরং মানসিকভাবে সুস্থও করবে।

বই সবসময় আমাদের নতুন এক জগতে নিয়ে যায়। বই-ই পারে আপনার মনোসংযোগ বাড়িয়ে দিতে, পাশাপাশি ভালো ঘুমেও সহায়তা করে বই। বই পড়ার কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিন। দেখবেন বই পড়তে আগ্রহ অনুভব করছেন। আর বই পড়ার পর টের পাবেন মানসিকভাবেও বেশ স্বস্তি অনুভব করছেন।

মানসিক উদ্দীপনা: ড্রিম থিয়েটার নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও জিগ্গি জর্জ মনে করেন, মানুষ যখন বই পড়ে তখন সে তার উন্নয়নটা চোখের সামনে দেখতে পায় না। কিন্তু অনেকটা ভিডিওচিত্রের মতো অনেক কিছুই মানুষের মনে গেঁথে বসে যায়। আর সেটাই তার মনের বিকাশে সহায়তা করে। বেশ কিছু গবেষণা থেকে দেখা যায় নিয়মিত বই পড়লে মানুষ আলঝেইমার্স বা ডিমেনশিয়ার মতো মানসিক রোগের হাত থেকে বেশ খানিকটা রক্ষা পায়।

শব্দভাণ্ডার সমৃদ্ধ করে: শুধু সেই সব ক্লাসিক উপন্যাসসমূহই না, যেকোনো বই-ই আপনার শব্দভাণ্ডারকে বেশ সমৃদ্ধ করে। খুব সংক্ষেপে বলতে চাইলে, পড়ুন, পড়ুন এবং পড়ুন। সমৃদ্ধ শব্দভাণ্ডার শুধু যে আপনাকে আপনাকে পেশাগত জীবনে সহায়তা করবে তাই নয় বরং নিজেকে উন্নত করার কাজেও খুবই উপকারি হবে।

মানসিক চাপ থেকে মুক্তি দেয়: বই পড়লে দেখবেন আপনার মনে হবে আপনি অন্য একটি জগতে চলে গেছেন। কর্মক্ষেত্রে খুবই খারাপ একটি দিন কাটানোর পর বা নিজের সঙ্গে কোনো বিষয় নিয়ে অনেকটা যুদ্ধ করার পর খানিক সময় বইয়ের রাজ্যে ডুবে যান। বই পড়া শুরু করার মাত্র ছয় মিনিট পরেই ফলাফল দেখতে পেয়েছেন ডাক্তাররা। এই অল্প সময়েই হৃদপিণ্ডের গতি খানিকটা মন্থর হয় এবং দুশ্চিন্তামুক্ত হয় মন।

লক্ষ্য নির্ধারণে সহায়তা করে বই: দৈনন্দিন জীবন বিবেচনা করলে আপনি হয়তো একসঙ্গে অনেক কাজ সারতে পারেন। ইমেইল চেক করা, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করা, অফিস ও বাসা সামলানো এবং আরো অনেক কাজ একাহাতে করেন আপনি। কিন্তু দীর্ঘ সময়ের কথা চিন্তা করলে, এসবই আপনার প্রোডাক্টিভিটি কমায় এবং এক সময়ে একটি বিষয়ে মনোসংযোগ করার দক্ষতা নষ্ট করে ফেলে। তবে বই পড়তে গেলেই তেমন সব পরিস্থিতির হাত থেকে পুরোই বেরিয়ে আসেন আপনি। বই পড়তে বসলে মানুষ অন্য সবকিছু ভুলে যায় এবং তার পুরো মনোযোগ বইয়ের গল্পটিতে চলে যায়। লক্ষ্য নির্ধারণ আরো সহজ হয় মানুষটির জন্য।

Reneta

ভালো ঘুমের সহায়ক: প্রতিদিন ঘুমানোর আগে আগে খানিকটা সময়ের জন্য বই পড়ার চেষ্টা করুন। বিছানায় যাওয়ার আগে আপনার সর্বশেষ কাজটা হোক খানিকটা সময় বই পড়া। কয়েকদিনের মধ্যে পার্থক্যটা নিজেই টের পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইপড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT