চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে নিজের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করলেন বিজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার বলা হয় থালাপতি বিজয়কে। তাকে তুলনা করা হয় রজনীকান্তের সঙ্গেও! তবে সম্প্রতি তার এক কাণ্ডে হতবাক সবাই।

চিত্রপরিচালক এসএ চন্দ্রশেখর ও শোভার ছেলে বিজয়। আর তাদের সহ ১১ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন এই সুপারস্টার। নিজের বাবা মায়ের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়ায় আলোচনার শীর্ষে এই নায়ক।

আদালতে বিজয় যে মামলা করেছেন তাতে বলা হয়েছে, কেউ তার নাম নিয়ে প্রকাশ্যে জন আলোচনা সভা বা সমাবেশ আয়োজন করতে পারবে না। এর পিছনে আছে বড় কারণ। কিছুদিন আগেই এই অভিনেতার বাবা ছেলের নাম করে ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাকল আইয়াকাম’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। এই দলের সাধারণ সম্পাদক পদে আছেন বিজয়ের বাবা এবং কোষাধ্যক্ষ হিসেবে আছেন তার মা শোভা চন্দ্রশেখর।

বিজয়ের অভিযোগ, তার ফ্যানক্লাবকে ভুল পথে চালিত করে একটি রাজনৈতিক দল তৈরি করেছেন তার বাবা। যার অনুমতি তিনি কখনোই দেননি।

এর আগে বিজয় একটি লিখিত বিবৃতি প্রকাশ করে বলেন যে, আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও সম্পর্ক নেই। আমি আমার অনুরাগীদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন তাতে যোগ দেবেন না।

তখনই তিনি জানিয়ে দেন, যদি কেউ রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য তার ছবি, নাম বা তার ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।

Reneta

১৯৮৫ সালে ‘নান সিবাপু মনিথন’ নামক একটি ছবিতে রজনীকান্তের সঙ্গে শিশু চরিত্রে অভিনয় করেন বিজয়। তারপর একাধিক হিট ছবিতে তাকে দেখা গিয়েছে। জানা যায়, দক্ষিণী সিনেমার সুপারস্টারদের মধ্যে তিনি অন্যতম! পারিশ্রমিকেও তিনি সবার চেয়ে এগিয়ে।

বিজয়ের নামে বেশ কিছু ফ্যানক্লাব আছে, যেগুলোতে আছেন লক্ষ লক্ষ মানুষ। বিজয়ের কোনও ছবি মুক্তি পাওয়ার আগেই তা সুপার হিট বলে ধরে নেওয়া হয়। আর এই কারণেই বিজয়ের ওপর বাজি রেখে বিগ বাজেটের ছবি তৈরি করেন পরিচালকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাতামিলতেলেগুথালাপতি বিজয়বিজয়মামলারজনীকান্তসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT