চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ডিএজি রূপার রিট কার্যতালিকা থেকে বাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো নোটিস চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রূপার করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রূপার রিট আবেদনটি শুনানির জন্য উঠলে আদালত শুনানিতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘তিনি (রূপা) তো আমাদের প্রতিবেশি। আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি। তাই এই (রিটটি) বিষয়টি আপনারা শুনানির জন্য অন্য বেঞ্চে নিয়ে যান। যেহেতু আমরা কাছাকাছি থাকি তাই এই বিষয়টি আমরা শুনতে চাচ্ছি না।’

এরপর আদালত এখতিয়ারভুক্ত অন্য কোন বেঞ্চে আবেদনটি উপস্থাপনের স্বাধীনতা দিয়ে রিটটি এই বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেন দুই বিচারপতি।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী সুরাইয়া বেগম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

গত বুধবার দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক নোটিসে বলা হয়, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহন করে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সাথে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এমতাবস্থায় উল্লেখিত অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি সঙ্গে নিয়ে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে অনুরোধ করা হল। নির্ধারিত তারিখ ও সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।’

Reneta

দুদকের ওই নোটিসটি চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা। রিটে দুদকের ওই নোটিসের কার্যকারীতা স্থগিত চাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেপুটি অ্যাটর্নি জেনারেলহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা আক্রান্ত ভুবন বাম, ভক্তদের উদ্দেশে সতর্কবার্তা

পরবর্তী

ওয়েবিনারের প্রস্তুতি ও শিষ্টাচার

পরবর্তী
ওয়েবিনার

ওয়েবিনারের প্রস্তুতি ও শিষ্টাচার

রায়হান হত্যা

রায়হান হত্যা: ২ সপ্তাহের মধ্যে চার্জশিট

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT