চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ঝুঁকিতে সালমান-শাহরুখ-আমিরের ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলিউডের তিন খানের বেশ কয়েকটি বহু প্রত্যাশিত ছবি মুক্তির অপেক্ষায় আছে। দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন শাহরুখ। তার ‘পাঠান’ ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিকে সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ আর আমিরের ‘লাল সিং চাড্ডা’ও মুক্তির অপেক্ষায় আছে। দক্ষিণী সিনেমাগুলো একচেটিয়া ব্যবসা করায় বলিউডের ছবি চাপে আছে। এমনকি শঙ্কা আছে শাহরুখ-সালমান-আমিরের ছবি নিয়েও। বিশেষজ্ঞরা মনে করছেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে এই তারকাবহুল ছবিগুলো।

শাহরুখ, সালমান ও আমিরের সর্বশেষ ছবিগুলো ভালো ব্যবসা করতে পারেনি। আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’, শাহরুখের ‘জিরো’ বক্স অফিসে লাভের মুখ দেখতে পারেনি। অন্যদিকে করোনাকালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সালমানের ‘রাধে’। ছবিটি সমালোচিত হয়েছে দর্শকমহলে।

তিন খানই পর্দায় অনেকদিন ধরেই নেই। তার সর্বশেষ ছবিগুলো জাদু দেখাতে না পারায় দর্শকের কাছ থেকে লম্বা বিরতি নিয়েছেন তারা। এই সময়য়ের মাঝে অন্য তারকাদের ছবি মুক্তি পেয়েছে। ভিন্ন ধাঁচের ছবি জায়গা করে নিয়েছে দর্শকের মনে। তামিল, তেলেগু, মালয়ালম ছবি দারুণ ব্যবসা করেছে। ইন্ডাস্ট্রি কিংবা দর্শকের বিনোদন থেমে থাকেনি তিন খানের জন্য। ফলে দীর্ঘ বিরতির নিয়ে ফেরার পরেও যে দর্শক হুমড়ি খেয়ে তিন খানের ছবি দেখতে যাবে, এমনটা নাও হতে পারে।

গত কয়েক বছরে মহামারীর কারণে বলিউডের ছবি খুবই কম তৈরি হয়েছে। এই সময়ে বলিউডের দর্শকরা ঝুঁকেছে দক্ষিণের সিনেমার দিকে। করোনাকালেই আল্লু অর্জুনের ‘পুষ্পা’, জুনিয়র এনটিআর-রাম চরণের ‘আরআরআর’, এবং যশের ‘কেজিএফ টু’ বক্সঅফিসের সব রেকর্ড ভেঙ্গেচুরে এগিয়ে গেছে। ফলে বলিউডের ছবির স্থান অনেকটাই দখল করে নিয়েছে দক্ষিণের ছবিগুলো। এটাও তিন খানের নতুন সিনেমাগুলোর জন্য হতাশা বয়ে আনতে পারে।

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে এবছরের আগস্টে। সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ মুক্তি পাবে ৩০ ডিসেম্বর। আর শাহরুখের ‘পাঠান’ মুক্তি পাবে ২০২৩ সালের জানুয়ারিতে। এবার দেখার পালা শাহরুখ, সালমান, আমির বক্স অফিসে ঝড় তুলতে পারেন কিনা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT