চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘কেজিএফ-২’ এর টিজার প্রকাশ নিয়ে তড়িঘড়ি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

গত ২১ ডিসেম্বর পরিচালক প্রশান্ত নীল নিজের টুইটারে জানিয়েছিলেন, ২০২১ সালের ৮ জানুয়ারি অভিনেতা যশের জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে আসবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমাটির টিজার। কিন্তু সেই দিনের এক দিন আগেই প্রকাশ্যে টিজার। কিন্তু কেন?

মূলত বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমাটির টিজার ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন সিনেমাটির পরিচালনা ও মার্কেটিং বিভাগ। যার ফলে নির্ধারিত তারিখের একদিন আগেই বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ করেই ছবির টিজার রিলিজ করেন তারা।

এবিষয়ে ছবিটির অভিনেতা কন্নড় ‘রকিং স্টার’ খ্যাত যশ একটি ভিডিও বিবৃতিতে তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন যে, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কিছু ব্যক্তি আসন্ন ছবির টিজার ফাঁস করে দিতে চেয়েছিলেন, যার কারণেই মূলত নির্ধারিত সময়ের একদিন আগে ‘কেজিএফ: ২’ এর টিজারটি প্রকাশ্যে আনতে হয়েছে।’

তিনি বলেন, আমি জানি না তারা কী উদ্দেশ্যে এমনটা করতে চেয়েছিল এবং আমরা সেটি নিয়ে উদ্বিগ্নও নই। তাদের প্রতি আমি শুভ কামনা জানাই। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ছিলেন যারা ৮ জানুয়ারি টিজারটি মুক্তির সময়ের সাথে মিলিয়ে ব্যাপক পরিকল্পনা করেছিলেন।কিন্তু আমরা দুঃখিত, আপনাদের সেই সকল পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করতে না পারার জন্য। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দয়া করে আমাদের টিজারটি দেখুন এবং আমাদের সমর্থন করুন। এটি কেবল টিজার, সম্পূর্ণ চলচ্চিত্রটি শিগগিরি আপনাদের উপহার দিবো।

তবে নির্ধারিত সময়ের পূর্বে ‘কেজিএফ’ এর টিজার মুক্তি পেলেও বেশ উচ্ছ্বসিত দর্শকরা। ইতোমধ্যেই সামাজিক সব মাধ্যমে ঘুরপাক খাচ্ছে টিজারটি। একই সাথে প্রশংসাতেও ভাসছে।

ছবিটির কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশকে এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন সহ আরো অনেকে।

Reneta

ছবিটি মুক্তি পাবে ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায়। যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি।

২০১৮ সালের ২১ ডিসেম্বর আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ছবিটি। ৮০ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল  ২৫০ কোটি রুপিরও বেশি! আর তাইতো এর দ্বিতীয় কিস্তি নিয়ে এত আগ্রহ দর্শকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাসকেজিএফকেজিএফ চ্যাপ্টার টুটিজারবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT