চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে কমলো শাহরুখ-আমিরের নিরাপত্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

সহিষ্ণুতা বিতর্কের মধ্যেই এবার বলিউডের প্রভাবশালী দুই খান শাহরুখ খান ও আমির খানের নিরাপত্তা কমানো হয়েছে। মহারাষ্ট্র সরকারের নির্দেশে তাদের নিরাপত্তা কমানো হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো।

মুম্বাই পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, একটি বার্ষিক প্রতিবেদন পর্যালোচনার পর তারা দেখেছেন এই মুহূর্তে বলিউডের মোট চল্লিশ জন তারকাকে তারা নিরাপত্তা দেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন তাদের মধ্যে ১৫ জন তারকাকেই নিরাপত্তা দিবেন তারা।

এরমধ্যে আবার কয়েকজন তারকার নিরাপত্তা ব্যবস্থা কিছুটা কমিয়ে আনা হয়েছে। সেই তালিকায় রয়েছেন আমির খান-শাহরুখ খান।

মুম্বাই পুলিশের তরফে আরো জানানো হয়, অসহিষ্ণুতা বিতর্কে এই দুই তারকা মুখ খোলার আগে তাদের দু’জনকে সশস্ত্র কন্সটেবল, একজন সশস্ত্র গার্ড ও সশস্ত্র নিরাপত্তারক্ষীসহ একটি গাড়ি ২৪ ঘণ্টার সুরক্ষার জন্যে দেওয়া হয়েছিলো।

তবে ভারত নিয়ে বির্তকে জড়ানোর পর এখন থেকে সেই সুরক্ষা ব্যবস্থা আর পাবেন না প্রভাবশালী এ দু’তারকা। তাদের সঙ্গে এখন শুধু ২৪ ঘণ্টা দুজন সশস্ত্র কন্সটেবল থাকবে।

বিশেষজ্ঞ মহলের ধারণা, অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলার জেরেই হয়তো এই দুই তারকার নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে আনা হয়েছে।

Reneta

এদিকে যেসব তারকারা আর কোনো নিরাপত্তা পাবেন না তাদের মধ্যে রয়েছেন বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, ফারহা খান, করিম মোরানি এবং আরো কয়েকজন।

যে ১৫ জন বলিউড তারকা পরিপূর্ণ নিরাপত্তা পাবেন তাদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, মহেশ ভাট, মুকেশ ভাট, অমিতাভ বচ্চন, দীলিপ কুমার এবং লতা মঙ্গেশকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানবলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্দা উঠলো বঙ্গবন্ধু গোল্ডকাপের

পরবর্তী

ইতিহাসের দায় মেটালেন শচীন

পরবর্তী

ইতিহাসের দায় মেটালেন শচীন

এমএস ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT