চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে এফডিসিতে পহেলা বৈশাখের আয়োজন বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

প্রাণের উৎসব পহেলা বৈশাখের আনন্দ সবখানে ছুঁয়ে যায়। বাঙালির স্বকীয়তার এই উৎসবকে প্রাণবন্ত করে রাখতে ভিন্ন আয়োজন ছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) তেও। বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিল চলচ্চিত্র শিল্পী সমিতি। সবকিছু ঠিক থাকলেও গতরাত ১২টা নাগাদ সবধরণের বৈশাখী আয়োজন বাতিল করে সংগঠনটি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, এফডিসিতে শিল্পী সমিতির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষ্যে দিনভর নানা আয়োজন ছিল। এছাড়া শিল্পীদের অংশ গ্রহণে পান্তা-ইলিশ ভোজনের আয়োজন ছিল। শুধু তাই নয়, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিলো। কিন্তু চৈত্রসংক্রান্তির রাতেই পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত নেয় শিল্পী সমিতি। কেনো?

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ শনিবার দুপুরে এফডিসিতে চ্যানেল চ্যানেল আই অনলাইনকে বলেন: গতরাতে ফারজানা ববি মারা গেছেন। তিনি শিল্পী সমিতির তালিকাভুক্ত সদস্য। পাশাপাশি নৃত্য পরিচালক মাসুম বাবুলের স্ত্রী।

গতরাত সাড়ে ১০ টায় তিনি স্ট্রোক করে মারা যান। তার মৃত্যুতে আমরা সব আয়োজন বাতিল করেছি। তার মৃত্যুতে আমাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা গভীর সমবেদনা জানাই।

জায়েদ খান আরো বলেন, শিল্পী সমিতির আয়োজনের আবহমান বাংলার ঐতিহ্যকে নিয়ে ব্যান্ড পার্টি, মঙ্গল শোভাযাত্রার আয়োজন ছিল বৈশাখের প্রথম প্রহরে। সবকিছু বাতিল করা হয়েছে। তবে বিকেলে জুনিয়র, সিনিয়র শিল্পীদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন রয়েছে।

এদিকে, সরেজমিন ঘুরে দেখা গেছে, এফডিসির শিল্পী সমিতির অফিস সেজেছে বৈশাখের আমেজে। ব্যানার, ফেস্টুনে ভরে গেছে শিল্পী সমিতির চারপাশ। দুপুর সাড়ে ১২ টা নাগাদ অভিনেতা ফারুক ও ইলিয়াস কাঞ্চন আসেন শিল্পী সমিতির অফিসে।

Reneta

এসময় ফারুক চ্যানেল আই অনলাইনকে বলেন, এখন বিভিন্ন দিবস বা বিশেষ দিনে এফডিসিতে নানা আয়োজন থাকে। এফডিসি আসলে খুব ভালো লাগে। আমাদের সময় কাজের চাপে এগুলো করার সময় পেতাম না।

ইলিয়াস কাঞ্চন বলেন, শিল্পী সমিতির বর্তমান কমিটি আসার পর অনেক আয়োজন হচ্ছে। সিনিয়র শিল্পীরা এফডিসিতে আসছেন। আমি নিজেও আগে এফডিসি এসে কাউকে পেতাম না। এখন সবাইকে দেখে খুব ভালো লাগে।

তিনি আরো বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু চলচ্চিত্র দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। বাংলা নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে আমাদের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। সবাই ভালো থাকুক। ভালো কাজ করুক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিয়াস কাঞ্চনপহেলা বৈশাখফারুকলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT