ভালোবাসা দিবসকে সামনে রেখে বলিউডে শুক্রবার মুক্তি পেয়েছে দুটি সিনেমা। একটি ক্যাটরিনা ও আদিত্যের ‘ফিতুর’ অন্যটি ইয়ামি ও পুলকিত অভিনীত সিনেমা ‘সানাম রে’। ছবি দুটি একই দিনে মুক্তি পেলেও বলিউড বোদ্ধারা তেমন কোনো চিন্তায় ছিলেন না। কারণ সুপারস্টার ক্যাটরিনার সঙ্গে কোনো মতে দাড়াতে পারবেন না ইয়ামি। কিন্তু তাদের চিন্তায় পানি ঢেলে দর্শকরা ক্যাটকে সরিয়ে ইয়ামিকে বেছে নিয়েছেন।
ক্যাটরিনা কাইফ, টাবু এবং আদিত্য রায় কাপুরের মত নামী-দামী তারকসমৃদ্ধ ছবি নিয়ে বাজারে বেশ পিছিয়ে আছেন ‘সানাম রে’ ছবির সঙ্গে।
ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের ধ্রুপদী উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশন্স’ অবলম্বনে নির্মিত ‘ফিতুর’ নিয়ে দর্শক মহলে আগ্রহ ছিলো অনেক দিন ধরেই। তবে মুক্তি পাওয়ার পর গ্রেন্ড ওপেনিং হয়েছে মাত্র ৩ কোটি ৬১ লাখ রুপি। অন্যদিকে ত্রিভূজ গল্পে নির্মাণ করা ‘সানাম রে’ গ্রান্ড ওপেনিং হয়েছে ৫ কোটি ৪ লক্ষ রুপি।
কাশ্মিরে চিত্রায়িত ক্যাটরিনা ও আদিত্যর রসায়নের সঙ্গে সঙ্গে শক্তিশালী অভিনেত্রী টাবুর ভিন্ন চরিত্রে থাকা সত্ত্বেও দর্শকদের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে ‘ফিতুর’। কিন্তু ‘ফিতুর’র’ প্রচারের জন্য অনেকটা আড়ালে যাওয়া ‘সানাম রে’ থেকে শেষ রক্ষাটুকু করতে পারলেন না আদিত্য-ক্যাটরিনা।
পাশাপাশি ছবি দুটো নির্মাণেও রয়েছে আকাশ-পাতাল অমিল। ‘সানাম রে’ নির্মিত হয়েছে মাত্র ১৫ কোটি রুপিতে আর ‘ফিতুর’র’ বাজেট ছিলো প্রায় ৭০ কোটি রুপি।







