চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আহমদ শফীর জন্য স্বাধীনতা পদক দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

হেফাজতের আমির শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন মওলানা ফরীদ ঊদ্দীন মাসঊদ।

‘কওমির খেদমত করা এবং সমস্ত ওলামায়ে কেরামকে আহমদ শফী একত্রিত করার বিষয় বিবেচনায় নিয়ে’ তাকে এ পদক দেয়ার আহ্বান জানান ফরীদ ঊদ্দীন মাসঊদ।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান করায় প্রধানমন্ত্রীকে সম্মাননা জানাতে আয়োজিত ‘শুকরানা মাহফিলে’র আয়োজন করে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। সেখানে এই দাবি জানানো হয়।

‘জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান’ মওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘আজ শুধু কওমি মাদ্রাসা শুধু নয়, সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন।’

তিনি বলেন, ‘‘আমার ভাই (মুফতি রুহুল আমীন) আপনাকে কওমি জননী বলেছেন। সেই মায়ের দরদ দিয়ে এ দেশের গ্রামাঞ্চলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন আছেন যারা ৭০০-৮০০ টাকা বেতন পান। ভারত-মিসরসহ অনেক দেশে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হয়। আমরা হিসাব করে দেখেছি, যদি ইমামদের ৫ হাজার ও মুয়াজ্জিনদের ৩ হাজার টাকা করে দেওয়া হয়, তবে ৫০০ থেকে ৭০০ কোটির বেশি টাকা লাগবে না।

প্রধানমন্ত্রী আপনার দিল আল্লাহ বড় দিয়েছেন। রোহিঙ্গাদের আপনি আশ্রয় দেয়ার সময় বলেছিলেন যেখানে ১৮ কোটি মানুষ খেতে পারে সেখানে আট লাখ মানুষ কী খেতে পারবে না। প্রধানমন্ত্রী ইমামরাও কওমী মাদ্রাসার তাদের একটি ভাতার ব্যবস্থা আপনি করবেন।’’

Reneta

আরেকটি দাবি হচ্ছে, ‘বাংলাদেশের কোনও আলেমকে আজ পর্যন্ত স্বাধীনতা পদক দেয়া হয়নি। আহমদ শফী কওমির খেদমত করেছেন, সমস্ত ওলামা একরামকে একত্রিত করে ইসলামের লোকদেরকে একত্রিত করে যে সেবা করেছেন। আমি মনে করি উনি স্বাধীনতা পদক পেতে পারেন। আশা করছি এ বছর স্বাধীনতা পদক প্রদানের সময় এ বিষয়টি বিবেচনা করবেন।’

সম্প্রতি সরকার প্রজ্ঞাপন দিয়ে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমানের স্বীকৃতি দেয়। এর পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর বেফাক কার্যালয়ে শুকরিয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার কথা ঘোষণা দেন হাইয়াতুল উলিয়ার নেতারা।

সেই ঘোষণা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশের কওমিপন্থী ৬টি বোর্ড নিয়ে গঠিত আল-হাইয়াতুল উলিয়া লিল জামিআাতিল কওমিয়া বাংলাদেশের (হাইয়াতুল উলিয়া) শুকরিয়া মাহফিল হয় রোববার। মাহফিলে বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমদ শফীশুকরানা মাহফিলসেমি লিডস্বাধীনতা পদক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনৈতিক সংলাপ কেন ব্যর্থ হয়?

পরবর্তী

উহানে এশিয়ার বৃহৎ কৃষিযন্ত্র মেলা

পরবর্তী

উহানে এশিয়ার বৃহৎ কৃষিযন্ত্র মেলা

‘চ্যাম্পিয়ন হওয়ার স্বাদই আলাদা’

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT