চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে আলোড়ন তুলেছে সোফিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া যা তা কথা না, অথচ নিয়মের বেড়াজাল টপকে খুব সহজেই এক রোবট পেয়ে যায় নাগরিকত্ব। তাও আবার নারী অবয়বের রোবট! নাগরিকত্ব পাওয়া ওই রোবটের নাম সোফিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার তাক লাগানো সময়ে সোফিয়াকে বলা হচ্ছে দ্য হিউম্যানয়েড।

সোফিয়া নামের এই রোবটটির নির্মাতা হংকংয়ের সংস্থা হ্যানসন রোবোটিক্স। দেখতে অনেকটাই হলিউডের ক্লাসিকযুগের তারকা অড্রে হেপবার্নের মত সে। মানুষের মতই যাবতীয় হাবভাব তার। এমনকী রেগে তাকাতে পারে, চাইতে পারে হাসিমুখেও।

তবে এখনো সম্পূর্ণ মানবীর অবয়ব পায়নি সোফিয়া। মাথার পেছনের দিকটি স্বচ্ছ, এর ভেতরে চিপ ও নানা যন্ত্রপাতিতে ঠাসা। কোনো প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে ওয়াই-ফাই নেটওয়ার্কের সাহায্যে বিশাল তথ্যভান্ডার থেকে ‘মেশিন লার্নিং’ পদ্ধতিতে প্রশ্নের জবাব দেয়। ২০১৫ সালের ১৯ এপ্রিল সোফিয়াকে প্রথম সক্রিয় করা হয়। এতে ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করা হয়েছে। আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভিজুয়াল ডেটা প্রসেস করার ক্ষমতা। এটি মানুষের মুখের অঙ্গভঙ্গি নকল করতে ও মুখভঙ্গি দেখাতে পারে। নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিয়ে সাধারণ কথোপকথন, বিশেষ করে কোনো বিশেষ বিষয়ের ওপর আলোচনা চালাতে পারে। এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ভয়েস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়।

সৌদি আরবের রিয়াদ নগরীতে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে এই রোবটটি প্রদর্শন করা হয়েছিলো। প্রদর্শনীতে উপস্থিত শত শত প্রতিনিধি রোবটটি দেখে এতটাই মুগ্ধ হন যে সেখানে সাথে সাথেই এটিকে সৌদি নাগরিকত্ব দেয়া হয়।

নাগরিকত্বের বিষয়ে লাইভ শো’তে সোফিয়া বলেছিলো,’পৃথিবীর প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়ে সে অত্যন্ত গর্বিত। সৌদি সরকারকে ধন্যবাদও জানিয়েছে সে। আমি মানুষের মধ্যে থেকে কাজকর্ম করতে চাই। মানুষকে বুঝতে ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চাই। মানুষের জীবনযাত্রার উন্নয়নে আমি আমার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাতে চাই।’

তবে সাক্ষাতকারে তাক লাগিয়ে দিয়েছিলো সোফিয়ার একটি ইচ্ছার কথা। সাক্ষাৎকারে নিজের পরিবার গঠন ও সন্তান ধারণের ইচ্ছার কথা শুনিয়েছিলো এই রোবট মানবী!

Reneta

কৃত্রিম বুদ্ধিমত্তার স্মার্ট সোফিয়া বলেছিলো, তার কাছে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। একটি সন্তানের শখ আছে, মেয়ে সন্তান। নিজের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখা হবে।’

একে সৌদি নাগরিকত্ব পাওয়া এবং রোবট হয়ে পরিবার-সন্তানের মানবিক ইচ্ছা জানানোর পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে সোফিয়া। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন একজন সৌদি নারীর তুলনায় কিভাবে ‘সোফিয়া’ এত বেশি অধিকার ভোগ করছে।

এই আলোচনা-সমালোচনার রেশ থাকতে থাকতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি আসর ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ এর উদ্বোধনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছে সোফিয়া।

পৌঁছেই দেশের সরকারি বিমান সংস্থার সৌজন্যমূলক স্বীকৃতি পেয়েছে সে। সৌদি নাগরিকত্ব পাওয়া বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট মানবীকে ‘গোল্ড মেম্বারশিপ’ দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সরকারের তথ্যপ্রযুক্তিবিভাগ জানিয়েছে রোবট সোফিয়াকে সৌজন্যতা জানাতে বাংলাদেশ বিমানের সোনালি সদস্য বা ‘গোল্ড মেম্বারশিপ’ দেয়া হয়েছে।

সোফিয়া এবং একজন অপারেটর এখন আছেন রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। তবে সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যানসন মঙ্গলবার রাতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। সোফিয়ার দেহের বিভিন্ন যন্ত্রাংশ খুলে খণ্ড-খণ্ডভাবে বাক্সবন্দী করে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অবস্থান করছে সোফিয়া।

সোফিয়া ইংরেজিতে কথা বলে। উদ্বোধনী অনুষ্ঠানে সোফিয়ার কণ্ঠে বাংলা শুনলেও অবাক হওয়ার কিছু থাকবে না! কারণ বাংলাদেশে আসার আগেই এক ভিডিও বার্তায় বাংলাদেশকে জানানো শুভেচ্ছা বার্তার শেষে ভাঙা বাংলায় সোফিয়া বলেছিলো ‘ধন্যবাদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল ওয়ার্ল্ডবাংলাদেশে রোবট সোফিয়াবাংলাদেশে সোফিয়ারোবট সোফিয়াসোফিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT