বলিউডে তিনি বাজরাঙ্গি ভাইজান। তার কথা ও নাচে বলিউডের বক্স অফিস নেচে ওঠে। আর তিনি কিনা সাধারণ মানুষের মতো কোনো নিরাপওা ছাড়াই রাতের পার্টি শেষ করে অটোতে বাড়ি ফিরলেন। কিন্তু কেনো দাবাং খান অটোতে বাড়ি ফিরলেন।
২০০৮ সালে রাতে পার্টি শেষ করে আসার সময় মুম্বাইয়ের আমেরিকান এক্সপ্রেস বেকারির সামনের ফুটপাথে উঠে যায় সালমান খানের গাড়ি। আর সেই গাড়ির চাপায় নিহত হয় এক ব্যাক্তি ও আহত হয় আরো চারজন। সেই হত্যা মামলা থেকে কিছুদিন আগে নিজেকে পাঁচবছরের কারাদণ্ড থেকে মুক্ত করেছেন। ঠিক একি ভুল পুনরায় যেনো না ঘটে সেকারনেই হয়তো গাড়ি ছেড়ে অটোতে বাড়ি ফিরেছেন তিনি।
গত রবিবার ভাই সোহেল খানের ৪৬ বছর জন্মদিনের পার্টি সেরে অটো চড়ে বাড়ি ফিরেছেন সাল্লু মিয়া। সঙ্গে কোনো বডিগার্ড না থাকলেও ভাইজানের সঙ্গী ছিলেন অভিনেতা নিখিল দিবেদি। যদিও মাত্র ১০ মিনিটেই অটোতে বাড়ি পৌঁছে গিয়েছেন ভাইজান। আর তার জন্য অটো ভাড়া দিয়েছেন এক হাজার টাকা।
বক্স অফিসকে যিনি ১০০ কোটির ব্যবসা দেন। সেই খান বান্দ্রার খুব কাছেই মেহবুব এবং ফিল্ম সিটি স্টুডিওতে মাঝে মধ্যেই শুটিং সেরে নাকি সাইকেলে চড়ে বাড়ি ফিরেন। যদিও তখন দাবাং খানের সঙ্গে তার নিরাপত্তারক্ষীরা থাকেন।
কিন্তু রবিবার সালমানের মধ্য রাতের অটো সফরে কোনও নিরাপত্তা রক্ষী ছিলোনা। তবে এই সফর যে সালমান বেশ এনজয় করেছেন সেই মুড ধরা পড়েছে তার শেয়ার করা ছবি থেকেই।
শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় বর্তমানে সাময়িকভাবে ‘সুলতান’ ছবি থেকে ছুটি নিয়ে নিয়েছেন সালমান খান।






