চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে অজিদের বাংলাদেশ সিরিজের প্রস্তুতি ডারউইনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বর্তমান দলটির কারোরই বাংলাদেশের মাটিতে কিংবা বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। সঙ্গে লড়াই আবার টাইগারদের মাটিতেই। প্রস্তুতিতে তাই বাড়তি সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া। এশিয়ার মত গরম আবহাওয়ায় প্রস্তুতি সারতে সেজন্য ডারউইনকে বেছে নিয়েছে অজিরা।

স্টিভেন স্মিথের দল বাংলাদেশে আসবে আগস্টে। কোরবানির ঈদের আগে-পরে মিলিয়ে দুটি টেস্ট খেলবে তারা। তার আগে থাকবে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ। দেশ ছাড়ার আগে অজিদের থাকছে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্পও। যেটি অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির (এনটি) ডারউইনে শুরু হবে ১০ আগস্ট থেকে।

মূলত বাংলাদেশের কন্ডিশনের মত আঁচ থাকবে ডারউইনের প্রস্তুতি ক্যাম্পে। অনুশীলন স্থল বেছে নেয়ার কারণ হিসেবে অজি দলের পারফরম্যান্স বিশ্লেষক প্যাট হাওয়ার্ড বললেন, ‘বাংলাদেশের মত কন্ডিশন পেতেই সেখানে প্রস্তুতি ক্যাম্প করা। ডারউইনে তখন শুষ্ক মৌসুম থাকবে। তাপমাত্রা ২১-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। যেটি বাংলাদেশে যাওয়ার আগে সহায়ক হবে। সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েই আমাদের দল সেখানে যেতে পারবে।’

বাংলাদেশে আসার আগে স্মিথদের ঘরোয়া ব্যস্ততাও নেই। নিজেদের ঝালিয়ে নিতে তাই ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন খাজা-ওয়ার্নাররা। পরে ১৮ আগস্ট পা রাখবেন ঢাকায়। এর আগে সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়াকে ‘দর্শক’ বানিয়ে সেমিতে মেক্সিকো

পরবর্তী

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল ফিতর পালিত

পরবর্তী
সৌদি আরবে ঈদ উদযাপন

সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল ফিতর পালিত

বুলডোজারের নিচে মওদুদের সেই বাড়ি

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT