চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব সিনেমা দেখলেই মনে পড়বে বন্ধুর কথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ০১, আগস্ট ২০২১
বিনোদন
A A
‘দ্য ব্রেকফাস্ট ক্লাব’ ছবির একটি দৃশ্য

‘দ্য ব্রেকফাস্ট ক্লাব’ ছবির একটি দৃশ্য

আগস্টের প্রথম রবিবার বিশ্ব বন্ধু দিবস। বন্ধু আছে সবখানেই। গল্পে, কবিতায়, গানে, সিনেমায়। সিনেমার পর্দায় বন্ধুদের কোনো দৃশ্য দেখলে মনের অজান্তেই নিজের বন্ধুদের কথা মনে পড়ে। তেমনই পাঁচটি সিনেমা নিয়ে সাজানো হয়েছে ফিচার যে ছবিগুলো তৈরি হয়েছে বন্ধুত্ব নিয়ে:

দ্য ব্রেকফাস্ট ক্লাব (১৯৮৫):
বন্ধুত্ব নিয়ে নির্মিত ছবি দ্য ব্রেকফাস্ট ক্লাব। ছবিতে অভিনয় করেছেন জন ব্লেন্ডার, ক্ল্যারি স্ট্যানডিশ, অ্যান্দ্রু ক্লার্ক, ব্রিয়ান জনসন এবং অ্যালিসন রেনল্ডস এর বন্ধুত্ব নিয়ে আগায় ছবির গল্প। তারা পাঁচ হাই স্কুল পড়ুয়া বন্ধু। এক শনিবার তারা বুঝতে পারে যে তাদের মধ্যে অনেক বিষয়েই মিল আছে।

টয় স্টোরি ফ্র্যাঞ্চাইজি (১৯৯৫-২০১৯):
১৯৯৫ সাল থেকে শুরু হয় অ্যানিমেশন ছবি ‘টয় স্টোরি’ সিরিজ। চারটি সিক্যুয়েল মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজি থেকে। ছবিতে পরিচালক জন ল্যাসেটার পুতুলদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। শোনা যাচ্ছে টয় স্টোরি ফাইভ নির্মাণের পরিকল্পনা চলছে।

হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজি (২০০১-২০১১):
২০০১ থেকে শুরু হয়ে ২০১১ তে শেষ হয় হ্যারি পটার। ছবিতে হ্যারি পটার, রন উইসলি এবং হারমায়োনি গ্রেঞ্জার তিন হগওয়ার্টস পড়ুয়ার অবিচ্ছেদ্য বন্ধুত্বের নিদর্শন দেখা গেছে। তারা এক সঙ্গে লড়ে গেছে অশুভ শক্তির বিপক্ষে।

হ্যাংওভার ফ্র্যাঞ্চাইজি (২০০৯-২০১৩):
বিনোদনে ভরপুর বন্ধুত্বের সিনেমা হ্যাংওভার। ফিল ওয়েনেক, এড হেমস, জ্যাক গালিফিয়ানাকিস, জাস্টিন বারথা চার বন্ধু। তারা একদিন বেড়াতে যায়। সেখানে প্রচুর মদ পান করেন। এরপর দেখানো হয় মাতাল চার বন্ধুর মাতলামি এবং মজার সব ঘটনা। কমেডি ধাঁচের এই ছবিটি বন্ধুদের নিয়ে দেখতে পারেন।

ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড (২০১৯):
একদমই নতুন ছবি ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’। কোয়েন্টিন টারান্টিনোর এই ছবিতে দেখানো হয়েছে রিক ডালটন এবং ক্লিফ বুথের বন্ধুত্ব। এই দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট।

Jui  Banner Campaign
ট্যাগ: দ্য ব্রেকফাস্ট ক্লাববন্ধুবন্ধু দিবসবলিউডলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT