চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে হল থেকে ছাত্রীদের বের করে দেয়া হলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A
বৃহৎ ইটের ভবন, শহরের কেন্দ্রে, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে মাঝরাতে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারা হলেন, শারমীন ‍শুভ (গণিত, তৃতীয় বর্ষ), কামরুন্নাহার লিজা (থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, চতুর্থ বর্ষ) ও পারভীন (গণিত)। হলের প্রাধ্যক্ষ দুই ছাত্রীকে বের করে দেবার কথা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে শারমীন শুভকে এবং এরআগে ১০টার পর অন্য দুজনকে বের করে দেওয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে রিমি নামের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীর বাবাকে ডেকে আনে হল কর্তৃপক্ষ। রাত সোয়া ১টায় হল থেকে রিমিকে ছাড়াই বের হন তার বাবা ফারুক হাওলাদার। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘হল প্রশাসন বলেছে, রিমি আগে আন্দোলনে জড়িত ছিল। আর যেন কোনও আন্দোলনে সে না যায়।’ তিনি এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি।

হলে প্রবেশের আগে ওই অভিভাবক জানিয়েছিলেন হল থেকে একজন মহিলা তাকে ফোন করে তাকে আসতে বলেছিলেন।

রাত ১২টার দিকে আরেক শিক্ষার্থী শারমীন শুভকেও তার বাবা এসে হল থেকে নিয়ে যান। এসময় সেখানে উপস্থিত সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কিছু বলেননি। পরে এক পর্যায়ে তিনি বলেন, ‘হল প্রশাসন থেকে আমাদের কোনও কথা বলতে নিষেধ করা হয়েছে। আমরা কিছু বলতে পারব না।’ পরে মেয়েকে নিয়ে তিনি রিকশায় করে চলে যান।

কয়েকটি সূত্র জানায়, গত ১০ এপ্রিল ফেসবুকে ভুয়া আইডি থেকে গুজব ছড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে এই ছাত্রীদের বের করে দেওয়া হয়েছে।

Reneta

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান রাত ১০টার দিকে সাংবাদিকদের বলেন, ‘হলের পরিস্থতি শান্ত রাখার জন্য আমরা হল প্রশাসন মেয়েদের দফায় দফায় তলব করছি।’ তিনি দুই ছাত্রীকে হল থেকে বের করে দেওয়ার কথা স্বীকার করেন।

উপাচার্য ড. আখতারুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘হল কর্তৃপক্ষ মেয়েদের অভিভাবক। তারা যেকোনও বিষয়ে মেয়েদের তলব করার অধিকার রাখে। এ হিসেবে তাদের তলব করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে না।’ হল থেকে বের করে দেওয়া বিষয়ে তিনি বলেন, ‘এগুলো গুজব ছড়ানো হচ্ছে। একটি চক্র এসব গুজব ছড়ানোর পেছনে কাজ করছে।’

উক্ত হলের ছাত্রীদের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর হলের প্রাধ্যক্ষ ড. সাবিতা রেজওয়ানা রহমান ‘গুজব’ ছড়ানোর ঘটনায় সন্দেহভাজন ছাত্রীদের ডাকেন। এরপর ওই তিন ছাত্রীকে বের করে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত হলের কয়েকজন ছাত্রী চ্যানেল আই অনলাইনকে জানান, হল প্রশাসন ছাত্রীদের ডেকে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। মামলার হুমকি দেওয়া হচ্ছে। তাদের মোবাইল ফোন আটকে তা চেক করা হচ্ছে।

রাত ১০টার দিকে ওই হলের ভুক্তভোগী এক ছাত্রীর বড় ভাই আব্দুল আউয়াল জানান, রাত ৮টার সময় আমার বোন হল থেকে আমাকে ফোন করে কান্নাকাটি করে বলে, আমি যেন তাকে এসে হল থেকে নিয়ে যাই। আমি কিছুক্ষণ পরে তাকে আবার ফোন দিলে আমার বোনের ফোন একজন শিক্ষিকা রিসিভ করেন। ওই শিক্ষিকা আমাকে বলেন, আপনার বোনকে হল থেকে নিয়ে যান। তার ফোন জব্দ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর রাত আড়াইটার দিকে সাংবাদিকদের জানান এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেল ৪ টায় ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT