ক্ষুদে সঙ্গীতশিল্পী অন্বেষণে প্রতিযোগীতামূলক রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ সিজন-৬’ শুরু হতে যাচ্ছে। পঞ্চম আসর শেষে এবার শুরু হবে ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬’।
জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজে’ যাদের বয়স ১২বছরের মধ্যে তারাই শুধু রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করতে ইংরেজিতে ‘কেজিআর’ লিখে একটি স্পেস দিয়ে নিজের নাম লিখে ৬৯৬৯ নাম্বারে এসএমএম করে অংশগ্রহণ করতে পারবে এ প্রতিযোগীতায়।
এছাড়া প্রাথমিক অডিশন কবে, কোথায় হবে তা জানতে নিয়মিতভাবে চ্যানেল আই পর্দায় চোখ রাখতে হবে। এবং বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করা যাবে- ০১৭৯৮-৭৭৪৪০০ এই মোবাইল নম্বরে।
এবারের ক্ষুদের গানরাজে প্রধান বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও আধুনিক গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসআই টুটুল।
আগামী মাস নভেম্বরের শেষ দিকে শুরু হবে ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ সিজন ৬’।







