চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরলেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ০১, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

একেই বলে কপাল। রাখে আল্লা, মারে কে? সিগনালটা হঠাৎ খুলে যাওয়ায় এই যাত্রায় প্রাণে বেঁচে গেলেন দুজন। 

কলকাতার ফ্লাইওভার ধসে পড়ার ভিডিওতে দেখা যায় হলুদ ও কালো পোশাক পড়া দুই যুবক হঠাৎ উল্টোপথে দৌড়াচ্ছেন প্রাণ হাতে নিয়ে। তারা তখনই রাস্তা পার হয়ে উত্তর থেকে দক্ষিণে যাওয়ার চেষ্টা করছিলেন।

কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে হাওড়ার দিক থেকে গিরিশ পার্কগামী যানবাহন তখন সিগন্যালে আটকে। কিন্তু এর মধ্যেই খুলে যায় সিগনালটা। তাই হঠাৎ একটি কার এসে থামে সামনে। থমকে দাঁড়ান দুই যুবকও। এরপরেই সামনে হুড়মুড় করে ভেঙে পড়তে দেখেন ফ্লাইওভারটি। 

কালক্ষেপন না করে উল্টো দৌঁড় দেন দুজনেই। কোনোক্রমে বেঁচে চায়ের দোকানে এসে বসেন। তারপর দোকানী তাদের গরম দুধ খাওয়ালেও ধাতস্থ হতে তাদের বেশ খানিকটা সময় লেগে যায়। 

তাদের একজন ২৯ বছরের রাজকুমার সোনকর আর অন্যজন ১৯ বছরের মানব মালি। একজন টুকটাক পারিবারিক ব্যবসা সামলান আর অন্যজন কলেজে প্রথম বর্ষে পড়েন।

সেদিন দুপুরে রবীন্দ্র সরণি ধরে রাজকুমারের অসুস্থ ভাইকে দেখতে বিশুদ্ধানন্দ সরস্বতী হাসপাতালে যাচ্ছিলেন তারা। তখনই হঠাৎ ফ্লাইওভারটি ভেঙে পড়ে।

Reneta

সন্ধ্যায় রাজকুমার আনন্দবাজার পত্রিকাকে বলেন, ছুটে চলে এলেও কয়েক পা দূরে গিয়ে প্রাণভয়ে কাঁপতে কাঁপতে রাস্তায় বসে পড়ি।

এরপর কয়েকজন পথচারী তাদের নিয়ে গিয়ে একটা চায়ের দোকানে বসান। গরম দুধ খেতে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কাউন্সিলর ইলোরা নস্কর দুই যুবককে সাহস জোগান। পরে তিনিই বাড়ি পৌঁছোনোর ব্যবস্থা করে দেন।

সাক্ষাত মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সৌভাগ্য সকলের হয় না। সেই ঘটনার চর্চাই এখন ভারতের গণমাধ্যমজুড়ে। দেখে নিন ফ্লাইওভার ধসে পড়ার মুহূর্তের সেই ভিডিওটি:

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাসেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের উৎস

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাহিদ ইসলামের বাসায় শিশুদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT