চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ‘মিয়া ভাই’ হয়ে উঠলেন ফারুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২০
বিনোদন
A A

একজন গ্রামের নায়ক! তাকে নানা সময়ে নানান চরিত্রে নানা ভাবে দেখা গেছে। ‘লাঠিয়াল’ থেকে শুরু করে ‘সুজনসখী’। কখনো বা ‘সারেং বউ’-এ  সারেং হিসেবে, আবার দেখা গেছে ‘মিয়াভাই’ হিসেবেও। এমনকি তাকে সাহেব হিসেবে দেখেছে বাংলার সিনেমাপ্রেমীরা।

এরকম নানান চরিত্রের মধ্যদিয়ে তিনি পাঁচটি দশক পার করেছেন। বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন তার। এই বর্ণাঢ্য জীবনের কথা নিয়ে বেশ কয়েকবার চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়েছেন তিনি। বিশেষ করে তার জন্মদিনকে ঘিরে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন, একে তো করোনা তারউপর তুখোর এই অভিনেতা শারীরিক অসুস্থতায় আছেন হাসপাতালের বিছানায়।

হ্যাঁ, বলছি ‘মিয়া ভাই’ খ্যাত তারকা অভিনেতা ফারুকের কথা। ১৮ আগস্ট এই অভিনেতার জন্মদিন। এদিন মধ্য রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

চলচ্চিত্রের এই প্রজন্মের অনেকে প্রায়শই জিজ্ঞেস করেন, ফারুককে কেন ‘মিয়া ভাই’ ডাকা হয়? কিংবা মিয়া ভাই ডাকলে তার কেমন লাগে? এসব অনুভূতির কথা জানিয়েছিলেন এই অভিনেতা।

ফারুকের ভাষ্য, ‘মিয়া ভাই’ কেন তা আসলে নিজেও বুঝি না। তবে বিষয়টা ভাল লাগে যখন কেউ ‘মিয়া ভাই’ বলে ডাকে। তবে এটা শুরু হয়েছিল মূলত ‘লাঠিয়াল’ ছবি থেকে। ‘লাঠিয়াল’ ছবিতে একটি সিক্যুয়েন্সে আমার ‘মিয়া ভাই’ ছিলো আনোয়ার হোসেন। সেখানে উনাকে লোকজন বলে তোমার ভাই তো অনেক অন্যায় করছে, জুলুম করছে মানুষের উপর। তো সেটার বিচার তোমাকে করতে হবে। তখন উনি এসে মারতে থাকে আমাকে। এক পর্যায়ে মার খেতে খেতে আমার মনে হয়েছে যে সে আমাকে এভাবে মারছে এটা তো সেও অন্যায় করছে। তখন চিৎকার দিয়ে বলে উঠি ‘মিয়া ভাই’। আর আমার সে চিৎকারে সে থমকে যায় এবং লাঠিটি ফেলে চলে যায়। এরপর থেকেই মূলত ‘মিয়া ভাই’ নামটি প্রচলিত হয়ে ওঠে। সবাই ‘মিয়া ভাই’ বলে ডাকতে শুরু করে। আমি তখন বুঝতাম না কেন সবাই ‘মিয়া ভাই’ বলে ডাকে। তবে এটার কারণটা হলো বিচার-আচার, কারো দুঃখ, কাউকে সাহায্য করা এগুলোর জন্যই মূলত ‘মিয়া ভাই’ বলে ডাকত। মিয়া ভাই ডাকটি বড় অন্তরের ডাক, বড় হৃদয়ের ডাক।

মাঝে মাঝে একটা কথা মনে হলে খুব আনন্দ হয় এবং সেই সাথে কষ্টও পাই। সেটি হলো, যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবো তখন অনেকেই বলবে ‘মিয়া ভাই’ আর থাকলো না। এ বিষয়টি যেমন আনন্দ দেয় ঠিক তেমনি কষ্টও দেয়। কষ্ট দেয় কারণ সবাইকে ছেড়ে চলে যেতে হবে।

জন্মদিন পালন নিয়েও আছে ফারুকের বক্তব্য। শুরুর দিকে ধুমধাম করে এই দিনটি উদযাপন করলেও এখন আর তা করেন না। কেন করেন না, জানিয়েছেন স্পষ্ট। ফারুকের ভাষ্য, একসময় অনেক আনন্দ নিয়ে জন্মদিন পালন করতাম। কিন্তু ছোটবেলায় মায়ের মৃত্যুর পর জন্মদিন উদযাপন থেমে ছিল। এরপর ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে আসার পর জন্মদিন খুব ধুমধাম করে পালন করতো সবাই। কারণ আমাদের ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে এই জন্মদিন বা বিশেষ দিন গুলিকে বেশ আয়োজনের মধ্যদিয়েই পালন করার রীতি প্রচলিত ছিল। কিন্ত আমি এটা করি না। করি না কারণ এটা আমার মনের ব্যাপার। মূলত ১৯৭৫-এর পর থেকেই আমি জন্মদিন পালন করা বন্ধ করে দিয়েছি।

ছবি: তানভীর আশিক

ট্যাগ: আগস্টফারুকমিয়া ভাইলিড বিনোদনসারেং বউহাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিমান্ডে থাকা সাহেদ হাসপাতালে

পরবর্তী

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের ‘মিট দ্য গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’

পরবর্তী

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের ‘মিট দ্য গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’

দুই এমপির পদে থাকা নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT