চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে মিলবে প্লে-অফের সমীকরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
FIFA World Cup Russia 2018 logo with trophy on blue background. Channel i News - চ্যানেল আই নিউজ

টানটান উত্তেজনাতে শেষ হয়েছে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব। মেসির আর্জেন্টিনা, রোনালদোর পর্তুগালকে সরাসরি টিকিট কাটতে অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। আবার নেইমারের ব্রাজিল রাশিয়া যাত্রা নিশ্চিত করে বসেছিল সবার আগে। পারফরম্যান্সের নানা রঙ দেখে গ্রুপ পর্বের মহাযজ্ঞ শেষ। বাকি আছে প্লে-অফের অগ্নিপরীক্ষা। জেনে নেওয়া যাক কিভাবে নির্ধারিত হবে প্ল-অফের দলগুলোর প্রতিপক্ষ।

স্বাগতিক রাশিয়াসহ ২৩টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। ৩২ দলের বাকিগুলো আসবে প্লে-অফ খেলে। ইতোমধ্যে চার দলের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে গেছে। আন্তমহাদেশীয় হিসেবে।

লাতিন অঞ্চলের পঞ্চম দল পেরু খেলবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দল নিউজিল্যান্ডের বিপক্ষে। আর অস্ট্রেলিয়ার প্লে-অফ প্রতিপক্ষ কনক্যাকাফ অঞ্চলের হন্ডুরাস।

তবে প্লে-অফে ইউরোপ অঞ্চলের আট দলের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। এই অঞ্চলের নয় গ্রুপের ৯ সেরা দল সরাসরি রাশিয়ার টিকিট পেয়েছে। গ্রুপগুলোর সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফে। দল আটটি- সুইজারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, সুইডেন, রিপাবলিক অব আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও গ্রিস।

প্লে-অফের এই আট দলের মধ্যে প্রতিপক্ষ নির্ধারিত হতে অপেক্ষা করতে হবে ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং প্রকাশ হওয়া পর্যন্ত। ১৬ অক্টোবর প্রকাশিত হবে ফুটবলের আন্তর্জাতিক সংস্থাটির পরের র‍্যাঙ্কিং। সেই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আটটি দলকে বাছাই এবং অবাছাই ক্যাটাগরিতে ফেলে দুই গ্রুপে ভাগ করা হবে। সেখানে চারটি বাছাই দল পরীক্ষা দেবে চারটি অবাছাই দলের বিপক্ষে।

বাছাই ও অবাছাইয়ের প্রতিপক্ষ নির্ধারিত হবে ড্রয়ের মাধ্যমে। র‍্যাঙ্কিং প্রকাশের পরের দিন ১৭ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ইউরোপ অঞ্চলের দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণের ড্র অনুষ্ঠিত হবে।

Reneta

প্লে-অফের প্রথম লেগের ম্যাচগুলো হবে ৯-১১ নভেম্বর, দ্বিতীয় লেগ ১২-১৪ নভেম্বর। ১ ডিসেম্বর হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র।

এরপরও বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষায় থাকবে আরও তিনটি দল। অপেক্ষাটা নভেম্বর পর্যন্ত। যারা আসবে আফ্রিকা অঞ্চল থেকে। এই অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে মিশর ও নাইজেরিয়া। বাকি তিনটি দলের কোয়ালিফাইয়ে থাকছে জটিল হিসেব।

যার মধ্যে লিবিয়ার বিপক্ষে ঘরের মাঠে ড্র করলেই রাশিয়ার টিকিট পেয়ে যাবে তিউনিসিয়া। গ্রুপ সি থেকে দিদিয়ের দ্রগবার দেশ আইভরি কোস্টকে বিশ্বকাপে জেতে আরও দুই পয়েন্ট ঘরে তুলতে হবে। সেক্ষেত্রে মরক্কোর বিপক্ষে নিজেদের মাঠে জিততেই হবে। আফ্রিকা থেকে পঞ্চম দল হিসেবে এবং ২০০২ সালের পর আবারও বিশ্বকাপে যাওয়ার ভাল সুযোগের সামনে দাঁড়িয়ে আছে সেনেগাল। নিজেদের পরের দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট দরকার তাদের।

ইতোমধ্যেই রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়া দলগুলো হল-

এশিয়া (এএফসি): সৌদি আরব, ইরান, জাপান ও সাউথ কোরিয়া।

ইউরোপ (উয়েফা): বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া (স্বাগতিক) ও সার্বিয়া।

আফ্রিকা (সিএএফ): মিসর ও নাইজেরিয়া।

কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান): কোস্টারিকা, মেক্সিকো ও পানামা।

সাউথ আমেরিকা (কনমেবল): ব্রাজিল, বর্তমান রানার্সআপ আর্জেন্টিনা, উরুগুয়ে ও কলম্বিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT