চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে বিশ্বজুড়ে হ্যাকিং চালিয়ে যাচ্ছে নর্থ কোরিয়া

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৬:৩৭ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

পশ্চিমা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে হ্যাকিংয়ের জন্য নর্থ কোরিয়াকেই দায়ী করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার নর্থের হ্যাকিংয়ে ব্যবহৃত দুটি ভাইরাসের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআই যৌথভাবে এ তথ্য প্রকাশ করেছে। তারা জানায়: বিভিন্ন দেশের বিমান সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এবং সংবাদমাধ্যম হ্যাক করার জন্য এ দুই ধরনের ম্যালওয়্যার ব্যবহার করে আসছে নর্থ কোরিয়ার হ্যাকাররা।

এর মধ্যে একটির নাম ‘ফলচিল’, যা হ্যাকাররা ব্যবহার করছে ২০১৬ থেকে। দূর থেকেই আক্রান্ত কম্পিউটারে নজরদারি এবং নিয়ন্ত্রণের সুযোগ করে দেয় এ ম্যালওয়্যারটি। আক্রান্ত অন্য কোনো ফাইল কিংবা ওয়েবসাইট থেকে অন্য কম্পিউটার এই ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এই ম্যালওয়্যারটি একাধিক স্তরের প্রক্সি ব্যবহার করায় এর উৎস কিংবা হ্যাকারের পরিচয় জানা বেশ দুরূহ।উত্তর কোরিয়ার হ্যাকিং

অপর ম্যালওয়্যারটির নাম ‘ভল্গমার’, যা মূলত ফিশিংয়ের মাধ্যমে আক্রমণ করে থাকে। এক্ষেত্রে স্প্যাম মেইল পাঠিয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেমন- ইউজারনেম, পাসওয়ার্ড, জন্ম তারিখ, ক্রেডিট কার্ড নাম্বার প্রভৃতি তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা।

মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, ২০১৩ সাল থেকে এই ম্যালওয়্যারটি ব্যবহার করছে নর্থ কোরিয়া। তবে এসব হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করেছে নর্থ কোরিয়া।

এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে: এই দুটি ম্যালওয়্যারই ‘হিডেন কোবরা’-র সাথে যুক্তও। মূলত নর্থ কোরিয়ার সরকার কর্তৃক সংঘটিত বিভিন্ন হ্যাকিং নির্দেশ করতে ‘হিডেন কোবরা’ নামটি ব্যবহার করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের মতে, ২০০৯ সাল থেকেই সক্রিয় রয়েছে হিডেন কোবরা।

Reneta

গোয়েন্দা সংস্থা দুটি বিপুল পরিমাণ আইপি ঠিকানাও শনাক্ত করেছে। এসব ম্যালওয়্যারের মাধ্যমে সংঘটিত আক্রমণগুলো এসব আইপি অ্যাড্রেসের মধ্য দিয়েই হয়ে থাকে। এসব আইপি ঠিকানার একটি বড় অংশই ভারতের। এরপরই আছে পাকিস্তান এবং ইরান।

উত্তর কোরিয়ার হ্যাকিং

সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় সাইবার হামলার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে নর্থের কোরিয়ার বিরুদ্ধে। এর মধ্যে আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া, সনি পিকচারসের কম্পিউটার নেটওয়ার্ক দখল করা প্রভৃতি। এছাড়া সাম্প্রতিক ওয়ানাক্রাই র‍্যানসমওয়ারের জন্যও দায়ী করা হচ্ছে দেশটিকে।

Jui  Banner Campaign
ট্যাগ: এফবিআইনর্থ কোরিয়াম্যালওয়্যার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT