চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে বাড়তি মেদ ঝরিয়েছেন সারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A
সারা

বলিউডের নেমেই নিজেকে আলোচনায় নিয়ে এসেছেন সারা আলী খান। দারুণ ফিগার, মিষ্টি চেহারা, অভিনয় নৈপুণ্যের কারণে ইতিমধ্যেই জুটিয়ে ফেলেছেন অনেক ভক্ত। কিন্তু এই স্লিম ফিগারের সারা আলী খানের ওজন এক সময় ছিল ৯৬ কেজি। বিশ্বাস হয়?

বাড়তি ওজনের কারণে আত্মবিশ্বাস কমে গিয়েছিল সারার। তাই সবার কাছে তিনি লাজুক হিসেবেই পরিচিত ছিলেন। পড়ুয়াও ছিলেন। কলাম্বিয়ায় যখন পড়াশোনা করতেন, তখন প্রচুর পিজ্জা খেতেন। আর তাছাড়া তার পলিস্টিক ওভারি সিনড্রোম ছিল। তাই ওজন বাড়ছিল অনিয়ন্ত্রিতভাবে। একারণে কেউ ভাবতে পারেনি যে সারা বলিউডে অভিনয় করবেন কখনো। কফি উইথ করণ অনুষ্ঠানে বাবা সাইফ আলী খানের সঙ্গে এসে নিজের ওজন কমানোর দিনগুলো সম্পর্কে জানালেন সারা।

সারার মাথায় ওজন কমানোর জেদ চেপে বসে বিশেষ একটি ঘটনার কারণে। ওজন বেড়ে যাওয়ার কারণে এয়ারপোর্টে সারাকে চিনতে পারেননি তার মা। এতে সারার মন ভেঙ্গে যায়। এমনকি ওজন না কমানো পর্যন্ত মায়ের সঙ্গে ভিডিও কলে কথাও বলেননি সারা। এমনি তিনি তার গ্রাজুয়েশনও দ্রুত শেষ করেছেন নিজের ফিগারের প্রতি মনোযোগ দেয়ার জন্য।

সারা

পলিস্টিক ওভারি সিনড্রোম এর কারণে ওজন কমানো কঠিন ছিল সারার জন্য। তবে আত্মবিশ্বাস হারাননি তিনি। প্রিয় পিজার দোকানে যাওয়ার বদলে পাশেই আরেকটি সালাদের দোকান ছিল, সেখানে যাওয়া শুরু করলেন। নিয়মিত ব্যায়াম আর স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করার এক বছরের মধ্যে তিনি বাড়তি মেদ ঝড়িয়ে ফেলেছেন

একটি সাক্ষাৎকারে সারা বলেছেন, ‘আমি আবার ৯৬ কেজি হতে চাই না, আবার জিরো ফিগারও চাই না। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ জীবন চাই।’

Reneta

বর্তমানে সারা ফিটনেস ট্রেইনার নম্রতা পুরোহিতের অধীনে আছেন। তিনি কারিনা, সোনাক্ষি, মালাইকা অরোরারও ফিটনেস ট্রেইনার।

ফিগার ঠিক রাখতে সারা এখন নিয়মিত পাইলেটস করেন। এছাড়াও সেলিব্রেটি ট্রেইনার কিন্ডি জর্ডেইন এর অধীনে বুট ক্যাম্প ট্রেনিং করেন তিনি। আর বাবার এবং ভাইয়ের সঙ্গে নিয়মিত টেনিস খেলেন সারা। জাঙ্ক ফুড একেবারেই ছেড়ে দিয়েছেন। নিজেকে ফিট রাখতে প্রোটিন বার, সালাদ এবং প্রচুর পানি পান করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সারা আলি খানসারা আলী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT