চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যেভাবে পেয়েছি সেভাবে পেতে চাইনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বছরখানেক আগেও মনে হচ্ছিল টেস্ট দলে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। শ্রীলঙ্কা সফরে নিজেদের শততম টেস্টের স্কোয়াড থেকে ছিটকে পড়ায় তার বড় দৈর্ঘ্যের ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু সাধনা থাকলে সময় যে সব ফিরিয়ে দেয় তারই বড় উদাহরণ এখন মাহমুদউল্লাহ রিয়াদ। সাদা পোশাকের দৌড়ে ধাক্কার সেই সময়টা এখন কেবল অতীতই নয়, বর্তমানেরও রং পাল্টেছে; শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই মাঠে নামতে যাচ্ছেন রিয়াদ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সাকিব আল হাসান ইনজুরিতে পড়ায় সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর কাঁধে টেস্টের নেতৃত্বভার। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের শুরুতেই উঠে এল নেতৃত্বের প্রসঙ্গটি। মাহমুদউল্লাহ চ্যালেঞ্জটা নিচ্ছেন।

‘ক্রিকেটারদের জীবনে চ্যালেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক। এটা ভাল একটা সুযোগ, আপনি যেটা বললেন- সেটির থেকেও সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেভাবে আমরা ওয়ানডে সিরিজটা শুরু করেছিলাম (আসলে ত্রিদেশীয় সিরিজ) সেখান থেকে ধরে রাখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ।’

টাইগারদের দশম টেস্ট অধিনায়ক হিসেবে সাগরিকায় অভিষেক হচ্ছে মাহমুদউল্লাহর। তাতে গর্ববোধ করলেও যেভাবে অধিনায়ক হয়েছেন সেটা অন্যসবার মতো মাহমুদউল্লাহর কাছেও অপ্রত্যাশিত। দলের সেরা পারফর্মারকে (সাকিব) না পাওয়া দলের জন্য বিপর্যয় বলেও উল্লেখ করলেন অধিনায়ক।

‘যেভাবে পেয়েছি সেভাবে পেতে চাইনি অবশ্যই। কারণ সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওকে হারানো দলের জন্য বড় একটা বিপর্যয় বলতে হবে। ওর মতো টপ ক্লাস ক্রিকেটারকে মিস করা দলের জন্য অবশ্যই ক্ষতিকর একটা জিনিস। তারপরও দিন শেষে সবাই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করাও একটা সুযোগ। দলের জন্য ভাল কিছু করা, সেদিক থেকে আমরা সবাই বেশ রোমাঞ্চিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT