চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে পুনর্বাসন চলছে মাশরাফির

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:০২ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

হাতের প্লাস্টার খুলে ফেলা হয়েছে বেশ কয়েকদিন হলো। আঙুলগুলো এখন সাপোর্টিং বেল্ট দিয়ে জড়ানো। চোটের জাযগায় মুভমেন্ট কমাতেই ব্যবহার করতে হচ্ছে কালো রংয়ের বেল্টটি। শিগগিরই খুলে ফেলা হবে সেটিও। আঙুলে ব্যথা অনুভব না করলে ৮-১০ দিনের মধ্যেই বল হাতে নেবেন মাশরাফি বিন মর্তুজা। চ্যানেল আই অনলাইনকে এমন তথ্য জানালেন বিসিবি একাডেমির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। জাতীয় দলের ফিজিও ডিন কনওয়ে ছুটিতে থাকায় মাশরাফির পুনর্বাসন চলছে তার অধীনেই।

কনওয়ে জানিয়েছিলেন মাঠে ফিরতে ৬ সপ্তাহ লেগে যাবে টাইগারদের রঙিন পোশাকের অধিনায়কের। বেধে দেওয়া সময়টা পেরিয়ে যেতেই বৃহস্পতিবার মিরপুরের জিমে সময় কাটালেন মাশরাফি। বায়েজিদুল জানালেন মাঠে ফিরতে তাকে শুরুতে জিমে সময় দিতে হবে, ‘ও এখন জিম করতে পারবে। ঝুঁকির সময়টা পার হয়ে গেছে। ধাপে ধাপে কাজ করেই মাঠে ফিরতে হবে। প্লাস্টারের কারণে অনেকসময় হাড়ের জয়েন্টে পেইন হয়। মুভমেন্ট করলে এখন সেটা কমতে থাকবে। পেইন না থাকলেই সব ঠিক। ৮-১০ দিনের মধ্যেই বোলিং শুরু করতে পারবে।’

শনিবার জাতীয় দলের ফিজিও কনওয়ে দেখবেন মাশরাফিকে। তার সবুজ সংকেত পেলেই বোলিং শুরুর প্রস্তুতি নেবেন এই ডানহাতি পেসার।

নিউজিল্যান্ড সফরে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিজের বলে ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন মাশরাফি। পরে এক্স-রে রিপোর্টে ডান মেটাকার্পালে চিড় ধরা পড়ে।

মাশরাফির ইনজুরিতে অবশ্য বাংলাদেশকে ভুগতে হয়নি। নিউজিল্যান্ডের ওই টি-টুয়েন্টির পর আর রঙিন পোশাকে খেলতে নামেনি টাইগাররা। শ্রীলঙ্কা সফরেও শুরুতে টেস্ট খেলবে মুশফিকবাহিনী। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৫ মার্চ। সব ঠিকঠাক চললে তার আগেই ফিট হয়ে উঠবেন মাশরাফি।

Jui  Banner Campaign
ট্যাগ: মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT