চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে নিয়ে যাওয়া হয় কোটা আন্দোলনের তিন নেতাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

ঢামেকের জরুরি বিভাগের সামনে থেকে যেভাবে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ মঞ্চের তিন নেতাকে যেভাবে তুলে নেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর সে সম্পর্কে বিস্তারিত বলেছেন তারা।

যে তিন জনকে তুলে নেওয়া হয় তারা হলেন পরিষদের তিন যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, মুহাম্মদ রাশেদ খাঁন এবং ফারুক হোসেন।

দেড়টার দিকে তাদের তুলে নেওয়ার ঘণ্টাখানেক পর তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর তারা বেলা সোয়া তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেন।

নুরুল হক বলেন: সকালের সংবাদ সম্মেলন শেষ করে আমরা আহত সহযোদ্ধাদের দেখতে এবং দুপুরের খাবার খেতে চাঁনখারপুলে যাওয়ার উদ্দেশ্য রোকেয়া হলের সামনে থেকে রিকশা নিই। রিকশা জরুরি বিভাগের গেটের সামনে পৌঁছলে দুটি মাইক্রোবাস এবং কয়েকটি মোটর সাইকেল আমাদের ঘিরে ফেলে। আমরা তাদের পরিচয় জানতে চাইলে, কিছু না বলে আমাদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। এরপর গুলিস্তান থেকে গামছা কিনে আমাদের চোখ বাঁধা হয়।

‘আমি ভেবেছিলাম, আমার হয়তো বাঁচা হবে না। তাই ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী দোয়া দরুদ পড়ে নিয়েছিলাম।’

চোখ খোলার পর দেখি আমরা ডিবি কার্যালয়ে। তারা আমাদের বলে “তোমাদের ওপর হামলা হতে পারে এ জন্য তুলে আনা হয়েছে। তোমাদের কিছু ভিডিও দেখানো হবে। কিন্তু আমাদের কোনো ভিডিও দেখানো হয়নি। ঘণ্টাখানেক পর তারা বলে তোমরা চলে যেতে পারো।”

Reneta

রাশেদের বাবাকে থানায় তুলে নেওয়ার অভিযোগ:

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন: আমার বাবাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে ঝিনাইদহ সদর থানার ওসি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এখনও তাকে ছাড়া হয়নি।

‘আমি না হয় আন্দোলন করেছি কিন্তু আমার বাবা কী দোষ করেছে? তাকে কেন তুলে নেওয়া হলো? আমার দিন মজুর বাবা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েই কি অন্যায় করেছে?’

‘আমার বাবাকে নির্যাতন করে স্বীকার করানোর চেষ্টা হচ্ছে যে, তিনি জামায়াত করেন আর আমি শিবির করি’।

সরকারের কাছে নিরাপত্তার দাবি:

পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল নেতা এবং তাদের পরিবারকে নিরাপত্তা দেয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা বলেন: আজকের ঘটনার পর থেকে আমরা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। নিরাপত্তাহীনতায় ভুগছেন আমাদের পরিবারের সদস্যরাও। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।

সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদ মিছিল করেন আন্দোলনকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT