জন্মের ঠিক দু’দিনের মাথায় নবাব বাড়িতে প্রবেশ করলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছোট্ট নবাব তৈমুর আলী খান। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বৃহস্পতিবার ব্রান্দায় বাবার কোলে চেপে, মায়ের সঙ্গে বাড়ি ফিরেন নবাব পুত্র তৈমুর।
প্রথমবার ছেলেকে কোলে নিয়ে বাড়ির সামনে হাজারো ভক্তদের উদ্দেশে সাইফ হাত দেখান। ঠিক তেমনি স্বামী, সন্তানকে পাশে নিয়েই বেবো ভক্তদের শুভেচ্ছা জানান।
তাছাড়া তৈমুরকে আমন্ত্রণ জানানোর জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন দাদি শর্মিলা ঠাকুর, ফুপু সোহা ও সাবা।
প্রথমবারের মতো মা হলেন বলিউড নায়িকা কারিনা কাপুর খান। তবে সাইফ আলী খান তৃতীয়বার বাবা হলেন। সারা ও ইব্রাহিম তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিং’র সন্তান।








