চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাসে ফিরল

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৯:৪০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

চারিদিকে শিক্ষার্থীদের অান্দোলনের সংবাদ ঠিক সেসময়ই যেন এক ব্যতিক্রমী সংবাদ দিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি)। নিজের প্রচেষ্টা ও বুদ্ধিমত্তা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সমন্বয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছেন তিনি। স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্ত। কিন্তু কীভাবে তিনি সক্ষম হলেন শিক্ষার্থীদের রাজপথ থেকে ক্লাসে ফিরিয়ে নিতে? সেই বিষয়েই কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। 

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন: অান্দোলনের শুরু থেকেই আমি আমার ম্যাজিস্ট্রেটদের সেখানে পাঠিয়েছি শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। তাদের বুঝিয়ে বলার জন্য। পরবর্তীসময় তাদের কাছে খোঁজ নিয়ে জেনেছি বিভিন্ন স্কুল কলেজের কারা কারা নেতৃত্ব দিচ্ছেন এ আন্দোলনে। নেতৃত্ব দেয়া সেই ছেলে-মেয়েগুলোর সঙ্গে কথা বলেছি। তাদের দাবি-দাওয়া মেনে নিয়ে ক্লাসে ফিরে যেতে বলেছি।

জেলা প্রশাসক ইলিয়াস হোসেন শুধু শিক্ষার্থীদের সাথেই নয়, কথা বলেছেন চট্টগ্রামের প্রায় ২শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে। শনিবার সার্কিট হাউজে তাদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। সেখানে চেষ্টা করেন শিক্ষকদের তার মতের পক্ষে নিয়ে আসার এবং অনুরোধ করেন শিক্ষার্থীদের এ বিষয়ে বোঝানোর।

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে সম্মত হয় এবং শিক্ষার্থীরা যে নয় দফা দাবি উত্থাপন করেছে তার সঙ্গে আরও কিছু দাবি উত্থাপন করে। ব্যক্তিগতভাবে জেলা প্রশাসক নিজেও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে কতিপয় পদক্ষেপ নেন এবং এ লক্ষ্যে ইতোমধ্যেই তিনি কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

স্কুলগুলোর সামনে স্পিড ব্রেকার স্থাপন, ঝুঁকিপূর্ণ পারাপারে ট্রাফিক ব্যবস্থা জোরদার, জেব্রা ক্রসিং বিভিন্ন স্কুল কলেজের সামনে যাত্রী ছাউনি স্থাপন। জেলা প্রশাসকের এ সব দৃশ্যমান পদক্ষেপেই যেনো আস্থা খুঁজে পায় শিক্ষার্থীরা। সম্মত হয় ক্লাসে ফিরে যেতে। বুঝতে পারেন জেলা প্রশাসক তাদের দাবি মানবেন।

জেলা প্রশাসক তাদের আশ্বাস দিয়েছেন দুর্ঘটনা প্রতিরোধে সব দাবি মেনে নিয়ে কাজ করার।

Reneta

স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের রোভার স্কাউটে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়া ট্রাফিক আইন মানতে শহরের ১৬টি পয়েন্টে ট্রাফিক পুলিশের সাথে ১০টি দলে ভাগ হয়ে রোভার স্কাউটের ১৬০জন ছেলে-মেয়ে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঙ্গে বৈঠক শেষে ক্লাসে ফিরে যাবার সিদ্ধান্ত শিক্ষার্থীরা।

বিকেলে চট্টগ্রামের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা জেলা প্রশাসকের সাথে দেখা করেন। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে প্রস্তাবিত ৯ দফা দাবি তুলে ধরেন এবং ধারাবাহিকভাবে তা বাস্তবায়নের দাবি জানান তারা।

এ আন্দোলনের শুরু থেকেই জেলা প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধনের কাজ করে চলা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি চ্যানেল আই অনলাইন কে বলেন: অন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি। দীর্ঘদিন শিক্ষার্থীদের সঙ্গে কাজ করেছি আমি। কিন্তু এ আন্দোলনে দেখলাম প্রধানমন্ত্রী দাবি মেনে নেবার পরও বিভিন্ন দলের রাজনৈতিক উস্কানিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখতে পারছিলেন না।

আর তাই আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। সরকার-প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব তা পূরণের চেষ্টা করেছি। চট্টগ্রামের জেলা প্রশাসক খুব পজিটিভ একজন মানুষ তার সঙ্গে কথা বলেছি। তিনি শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নিয়েছেন। ইতিমধ্যে মহানগরীর প্রায় ৩৯টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে একজন করে প্রতিনিধি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিসিবাস চাপালিড নিউজশিক্ষার্থী নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT